জানেন কী? একদিন জান্নাতে এই পৃথিবীর সবইযে মনে পড়বে এখানে যেমনটি আছি, এই মেমোরি কার্ডটি ফেরত দেয়া হবে! প্রমাণ?
এবং যারা ঈমান এনেছে ও আমলে সলেহ করেছে তাদের তুমি সুসংবাদ দাও যে, তাদের জন্য রয়েছে এমন জান্নাতসমূহ, যেগুলোর নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়।
যখনই তা হতে রিযিক হিসাবে কোনো ফল তাদেরকে
খেতে দেয়া হবে তারা বলবে, এটাই সেই রিযিক যা আগেও আমাদের দেয়া হয়েছিল। আর সেটার
অনুরূপই তাদেরকে দেয়া হবে। এবং তাদের জন্য সেখানে থাকবে পবিত্র দাম্পত্যসাথীরা। আর
তারা সেখানেই চিরস্থায়ী- আল কোরআন ২:২৫
رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ
হে আমার রব! আপনি জান্নাতের ভেতরে আমার জন্য আপনার কাছে একটি ঘর বানিয়ে দিন! আল কোরআন ৬৬:১১
رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ
হে আমার রব! আপনি আমাকে প্রজ্ঞা দান করুন। এবং আমাকে
সৎকর্মশীলদের সাথে সম্পৃক্ত করুন। এবং আমাকে পরবর্তীদের মাঝে সত্যভাষী বানান। আর আপনি
আমাকে জান্নাতুন নাঈমের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করুন-
সুতরাং প্রজ্ঞাময় কোরআনের সাথে থাকতে হলে প্রজ্ঞাময় ও সলেহীন মানুষদের সাথে থাকা জরুরী নয় কি! এখান থেকে জান্নাতের দিকে পথ চলা।অতএব একমাত্র নাজিলকৃত আয়াতের মাধ্যমে রবের সাথে আমার SIM সংযোগে রাখতে পারি সারাক্ষন।
সংগ্রহ-সংকলন ও বিন্যাসে: মতিউর রহমান খান

