তাদের রয়েছে এমন হৃদয়সমূহ যা দিয়ে তারা উপলব্ধি করে না। আর তাদের রয়েছে এমন চোখসমূহ যা দিয়ে তারা দেখে না। আর তাদের রয়েছে এমন কানসমূহ যা দিয়ে তারা শুনে না। ওরাই পশুর মতো। বরং তারা অধিক পথভ্রষ্ট। ওরাই উদাসীন-আল কোরআন ৭:১৭৯
আতশবাজির বিকট শব্দে পাখির মৃত্যু!
02/01/2025 প্রথম আলো ডেস্ক
ঘড়িতে
রাত ১২টা বাজতেই রঙিন
হয়ে ওঠে ঢাকার আকাশ।
পটকা ও আতশবাজির বিকট
শব্দে একাকার হয়ে যায় পুরো
নগরী। ঢাকার বাসাবাড়ির ছাদে ছাদে ছোট-বড় সবাই মিলে
খ্রিষ্টীয় নতুন বছরকে বরণ
করে নিতে উল্লাসে মেতে
ওঠেন।
পাখিদের মৃত্যু:
বর্ষবরণের রাতে পটকা ও বাজি ফোটানোর কারণে রাজধানীতে শব্দ ও বায়ুদূষণ মারাত্মকভাবে বেড়ে যায়। বায়ুদূষণ ৩০ শতাংশ এবং শব্দদূষণ ৩৫ শতাংশ বাড়ে। এতে শহরের কমপক্ষে ২০০ পাখি মারা গেছে। মোট ১০ প্রজাতির পাখির মধ্যে বিপন্ন প্রজাতির চিল, ঘুঘু, লক্ষ্মীপ্যাঁচাসহ চড়ুই, শালিক ও ময়না পাখিও ছিল। বন বিভাগের বন্য প্রাণী অপরাধ ইউনিটের পর্যবেক্ষণে এসব তথ্য বেরিয়ে এসেছে।
এ ব্যাপারে বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক প্রথম আলোকে বলেন, বিকট শব্দ এবং পটকার ধোঁয়ার কারণে পাখির আচরণে অস্বাভাবিক অবস্থা দেখা যায়। কমপক্ষে ২০০ পাখি মারা যাওয়া ছাড়াও মধ্যরাতে এ ধরনের অস্বাভাবিক শব্দ পাখির ওপরে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে।
রাজধানীর উত্তরা, মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শহীদ মিনার, গাজীপুর চৌরাস্তা এবং পুরান ঢাকায় পাখির মৃত্যুর এসব ঘটনা ঘটে। বন বিভাগের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে রাজধানীর উত্তরা এবং গুলশান থেকে একটি টিলা ঘুঘু, একটি লক্ষ্মীপ্যাঁচা এবং একটি চিলকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
থার্টিফার্স্ট নাইট উদযাপন: ‘বড় ছেলেকে জড়িয়ে শুয়ে আছি, বাইরে দানবীয় উল্লাস’ক্লিককরুন: https://www.kalbela.com/ajkerpatrika/khobor/152350 |
নাটোরে কিশোরের মৃত্যু
নাটোরের
বড়াইগ্রাম উপজেলায় বন্ধুদের সঙ্গে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করতে
গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে
এসএসসি পরীক্ষার্থী এক কিশোরের মৃত্যু
হয়েছে। গত মঙ্গলবার দিবাগত
রাত সাড়ে ১২টার দিকে
উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর
এলাকায় এ ঘটনা ঘটে।
মারা
যাওয়া কিশোরের নাম ইশতিয়াক আহমেদ
(১৫)। সে কালিকাপুর
এলাকার বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে। ইশতিয়াক বনপাড়া সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার
এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয়
বাসিন্দা সাইফুর রহমান বলেন, কালিকাপুর এলাকায় প্রকৌশলী মো. শফি আহমেদের
বাসার ছাদে বন্ধুদের সঙ্গে
খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করছিল
ইশতিয়াক। একপর্যায়ে অসাবধানতাবশত সে তিনতলার ছাদ
থেকে নিচে পড়ে যায়।
দ্রুত তাকে উদ্ধার করে
বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে
নেওয়া হলে চিকিৎসক মৃত
ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে লিখিতভাবে কেউ বিষয়টি জানায়নি।
ঢাকায়
চারজন দগ্ধ
বর্ষবরণের
রাতে আতশবাজি ফাটাতে ও ফানুস ওড়াতে
গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় দগ্ধ চারজনকে জাতীয়
বার্ন ও প্লাস্টিক সার্জারি
ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন
সেন্টু মিয়া (৪৫), সম্রাট (২০),
তাফসির (৩) ও সিফান
মল্লিক (১২)।
জাতীয়
বার্ন ও প্লাস্টিক সার্জারি
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান
প্রথম আলোকে বলেন, তাঁরা সামান্য দগ্ধ হয়েছেন। প্রাথমিক
চিকিৎসা দেওয়ার পর তাঁদের ছেড়ে
দেওয়া হয়েছে।
ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের
দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক
মো. ফারুক বলেন, হাসপাতাল থেকে তাৎক্ষণিক চিকিৎসা
নিয়ে চলে যাওয়ায় ঘটনার
স্থান ও বিস্তারিত তথ্য
জানা যায়নি।
দূষণ
অধ্যয়নবিষয়ক বেসরকারি গবেষণা সংস্থা ক্যাপস রাজধানীর ১০টি স্থানে শব্দ
ও বায়ুদূষণ পর্যবেক্ষণ করেছে। ক্যাপসের পর্যবেক্ষণ অনুযায়ী, বর্ষবরণের রাতে পৌনে ১২টা
থেকে পৌনে ১টা পর্যন্ত
শহরের শব্দদূষণ স্বাভাবিকের চেয়ে ৩০ থেকে ৪০
শতাংশ বাড়ে। আর বায়ুদূষণ ৪০
শতাংশের ওপর বেড়ে যায়।
এবার শব্দ এবং বায়ুদূষণের
পরিমাণ গত বছরগুলোর মতোই
ছিল। তবে দূষণের সময়কাল
১৫ থেকে ২০ মিনিট
কমেছে।
এবার
পুরান ঢাকার কয়েকটি এলাকা ছাড়া শহরের বাকি স্থানে কম
ফানুস উড়তে দেখা গেছে। এর
কারণ ব্যাখ্যা করতে গিয়ে ক্যাপসের
পক্ষ থেকে বলা হয়েছে,
গত দুই বছরে ফানুস
থেকে সৃষ্ট আগুনে কয়েকজন মারা গেছেন। এর
বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নাগরিকদের পক্ষ
থেকেও বেশ সচেতনতা বেড়েছে।
জানতে চাইলে ক্যাপসের নির্বাহী পরিচালক আহমেদ কামরুজ্জামান মজুমদার প্রথম আলোকে বলেন, বর্ষবরণের রাতে শব্দ ও বায়ুদূষণের পরিমাণ কমেনি। তবে দূষণের সময়কাল কমেছে। এটা ইতিবাচক। তবে বিশ্বের উন্নত শহরগুলোর মতো রাজধানীসহ বড় শহরগুলোতে আতশবাজির জন্য নিয়ন্ত্রিত এবং নির্দিষ্ট জায়গা করে দেওয়া উচিত। এতে দুর্ঘটনা এবং দূষণ দুটিই কমবে।
প্রথম আলো ২-১-২০২৫ [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন বিশেষ প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, ঢাকা; প্রতিনিধি, নাটোর]-
নববর্ষ উদযাপন: কী বলে আল কোরআন?
https://www.youtube.com/live/Zo9Me26tpQQ?si=opbNvDh5FKGfy58v
.png)
