ইসলামের নামে, ধর্মীয় এক খোলস বানিয়ে মারামারী- কাটাকাটি কে বা কারা করে? তাদের পরিচয়? এদের ব্যাপারে কি বলে আল কোরআন?

  • নাযিলকৃত আল কোরআন অনুসরণ না করে ইসলামের নামে, ধর্ম বানিয়ে মারামারী- কাটাকাটি কে বা  কারা করে?  কী তাদের পরিচয়?
  •  শিয়া-সূন্নী, সালাফী- আহলে হাদীস, মাজহাবী-লা-মাজহাবী-তাবলিগী-মাজারী-আরও যে দল-উপদল-ধর্মব্যবসায়ী...এরা কারা?
  •  আসলে এরা মুশরিক না মুসলিম? এদের পরিচয় না জানলে, না বুঝলে, না চিনলে আপনি একমাত্র রবের একমাত্র নাযিলকৃত বিধান থেকে বিচ্যুত-বিচ্ছিন্ন-বিভ্রান্ত হয়ে ছিটকে পড়তে পারেন বহুদূর!
  •  দ্বীনকে দল-উপদলে বিভক্তকরন /কাজ-কর্মে আমলে অনৈক্য তৈরী করা  (dividing/division/ splitting/firqa- partion/ party/ factions):
জেনে নেই, কী বলেন আমাদের সবার রব?

কাল্পনিক প্রতীকি ছবি: Canva AI-এর সাহায্যে নির্মিত।

➤ নিশ্চয়ই যারা তাদের দ্বীনকে বিভক্ত করেছে এবং নিজেরাও দলে উপদলে পরিণত হয়েছে, কোনোকিছুর মধ্যে তুমি তাদের অন্তর্ভুক্ত নও। তাদের বিষয় আল্লাহর কাছে, তারপর তিনি জানিয়ে দেবেন তারা কী করেছিল-আল কোরআন 6:159
(এখানে দলাদলি করার ক্ষতিকর প্রভাব ও আল্লাহর পক্ষ থেকে বিচারের কথা উল্লেখ করা হয়েছে)

তিনি তোমাদের জন্য সেই দ্বীন—এর বিধান দিয়েছেন, যার ব্যাপারে তিনি নূহকেও অসিয়ত করেছিলেন। এবং যা আমরা তোমার কাছে ওহী করেছি এবং সেই বিষয়ে, যা আমরা ইবরাহীমকে ও মূসাকে ও ঈসাকে অসিয়ত করেছিলাম যে, তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো আর সে ব্যাপারে তোমরা বিভক্ত হয়ো না। মুশরিকদের ওপর সেটা কঠিন হয়ে পড়েছে, যার দিকে তুমি তাদেরকে ডাক-আল কোরআন42:13

(এটি পরিষ্কারভাবে দীনকে বিভক্ত না করার আদেশ দেয়, যারা এটা করে তারা কী মুশরিক নন!)

আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না; তাদের অন্তর্ভুক্ত, যারা তাদের দ্বীনে বিভক্তি সৃষ্টি করেছে এবং যারা বিভিন্ন দলে পরিণত হয়েছে। প্রতিটি দলই তাদের কাছে যা আছে তা নিয়ে আনন্দিত-আল কোরআন 30:32

এখানে কোরানের আয়াত দ্বারা অনুপ্রাণিত একটি কাল্পনিক প্রতীকি চিত্র অংকিত হয়েছে, যা বিভাজন এবং নির্দেশনার বিষয়গুলিকে প্রতিফলিত করে বা বুঝায়! (কাল্পনিক প্রতীকি ছবি: AI-এর সাহায্যে নির্মিত)

➤ আর তোমরা তাদের মতো হয়ো না, যারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণসমূহ আসার পরও বিচ্ছিন্ন হয়েছে এবং মতভেদ করেছে। আর ওরাই, তাদের জন্য রয়েছে বিরাট শাস্তি-3:105


➤ নিশ্চয়ই তোমাদের এই জাতি একই জাতি (উম্মাতান) আর আমিই তোমাদের রব। সুতরাং তোমরা আমারই ইবাদত করো। তারা তাদের কাজকর্মে তাদের পরস্পরের মাঝে অনৈক্য তৈরি করল। প্রত্যেকেই আমাদের দিকে প্রত্যাবর্তনশীল। তবে যে সৎকর্মসমূহ (সলিহাতি) হতে কাজ করে অথচ সে মুমিন, তাহলে তার প্রচেষ্টাকে অস্বীকার করা হবে না। আর নিশ্চয়ই আমরা তার জন্য লিপিবদ্ধকারী- আল কোরআন ২১:৯২-৯৪।

➤ আর তুমি কখনোই তাদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা আল্লাহর আয়াতসমূহ মিথ্যাপ্রতিপন্ন করেছে, তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে-10:95


আর এসব কারনেই আমি মতিউর রহমান খান এদের কারোরই অর্ন্তভুক্ত না হয়ে, আমি নিজকে মুসলিমদের অর্ন্তভুক্ত হয়ে থাকতে চেয়ে আমার রবের কাছে আমার আবেদন, এভাবে যে-

فَاطِرَ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ۟ اَنۡتَ وَلِیّٖ فِی الدُّنۡیَا وَ الۡاٰخِرَۃِ ۚ تَوَفَّنِیۡ مُسۡلِمًا وَّ اَلۡحِقۡنِیۡ بِالصّٰلِحِیۡنَ

হে মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা! দুনিয়ার মধ্যে ও আখিরাতে আপনিই আমার অভিভাবক। আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে মিলিত করুন- আল কোরআন 12:101

-0-

    







Post a Comment (0)
Previous Post Next Post