যদি আপনার কোনো সন্দেহ না থাকে, তবে কেন দ্বীন পালনের জন্য অন্যান্য শরীফ গ্রন্থ খুঁজছেন, অনুসরণ করছেন বা আমল করছেন? একবার ভাবুন!
সন্দেহের
সুযোগ কোথায়, যখন সত্য স্পষ্ট?
আল্লাহর
পক্ষ থেকে সত্য আগেই প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে কেনো আপনি দ্বীন পালনের জন্য অন্য কোনো
গ্রন্থ বা ব্যাখ্যা অনুসরণ করছেন?
📖 আল্লাহ বলেন:
وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا
"বলুন, সত্য এসেছে, আর মিথ্যা বিলীন হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলীন হওয়ারই উপযুক্ত"-(সূরা আল-ইসরা ১৭:৮১)
আপনার সন্দেহ আছে? তাহলে আল্লাহ কী বলেছেন, দেখুন:
✅সূরা আল-বাকারা (২:১৪৭)
"সত্য
তোমার রবের পক্ষ থেকে এসেছে, সুতরাং তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়ো না।"
✅সূরা আলে ইমরান (৩:৬০)
"সত্য
তোমার রবের পক্ষ থেকেই এসেছে, সুতরাং তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়ো না।"
✅"আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসেবে গ্রহণ করব, যখন তিনিই তোমাদের
জন্য বিস্তারিতভাবে ব্যাখ্যাযুক্ত কিতাব নাজিল করেছেন?"
✅সূরা ইউনুস (১০:৯৪)
"নিশ্চয়ই, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে সত্য এসেছে, সুতরাং তুমি সন্দেহকারীদের
অন্তর্ভুক্ত হয়ো না।"
📌তাহলে কেনো দ্বীনের জন্য অন্য উৎস খুঁজছেন?
✅ কুরআনই পূর্ণাঙ্গ ও যথেষ্ট।
✅
আল্লাহই আমাদের জন্য সর্বোত্তম বিধান দিয়েছেন।
✅
সত্য যখন সুস্পষ্ট, তখন সন্দেহের অবকাশ কোথায়?
👉 কুরআনের বাইরে কি সত্য থাকতে পারে? ভাবুন!
🤔
আল্লাহ জিজ্ঞেস করেন: এরপর তুমি কোন হাদিসে বিশ্বাস করবে?
📖 আল্লাহ বলেন:
فَبِأَيِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ
"এরপর
তারা আর কোন হাদিসে (বাণীতে) ঈমান আনবে?"-(সূরা আল-মুরসালাত ৭৭:৫০) ।
📖 আবারও আল্লাহ বলেন:
تِلْكَ آيَاتُ اللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِالْحَقِّ ۖ فَبِأَيِّ حَدِيثٍۭ بَعْدَ اللَّهِ وَءَايَـٰتِهِۦ يُؤْمِنُونَ
"এগুলো আল্লাহর আয়াত, যা আমরা তোমার কাছে
যথাযথভাবে তিলাওয়াত করছি। তাহলে, আল্লাহ ও তাঁর আয়াতের পর তারা আর কোন হাদিসে বিশ্বাস
করবে?"-(সূরা আল-জাসিয়াহ ৪৫:৬)।
📖 আল্লাহর ঘোষণা:
ٱللَّهُ نَزَّلَ أَحْسَنَ ٱلْحَدِيثِ كِتَـٰبًۭا مُّتَشَـٰبِهًۭا مَّثَانِىَ
"আল্লাহ
সর্বোত্তম হাদিস (কথা) নাজিল করেছেন-একটি সুসংগত কিতাব, যা বারবার পাঠ করা হয়"-(সূরা
আজ-যুমার ৩৯:২৩)
।
তাহলে, আপনি কী অনুসরণ করবেন?
📌আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন: এরপর তুমি
কোন হাদিসে বিশ্বাস করবে?
✅ আল্লাহ নিজেই প্রশ্ন করছেন: কুরআন
কি যথেষ্ট নয়?
নিশ্চয়ই,
কুরআনই যথেষ্ট! কেননা এটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত পরিপূর্ণ, সুস্পষ্ট ও চূড়ান্ত
বিধান।
📖 আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন:
أَوَلَمْ يَكْفِهِمْ أَنَّا أَنزَلْنَا عَلَيْكَ ٱلْكِتَٰبَ يُتْلَىٰ عَلَيْهِمْ
"তাদের
জন্য কি এটাই যথেষ্ট নয় যে, আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি, যা তাদের কাছে তিলাওয়াত
করা হয়?"-(সূরা আল-আনকাবূত ২৯:৫১)।
কুরআন—পূর্ণাঙ্গ,
পরিপূর্ণ ও বিশদ: কুরআন
নিজেই ঘোষণা করছে:
1️⃣ 📜 কুরআন সম্পূর্ণ ও বিশদ:
مَّا فَرَّطْنَا فِى ٱلْكِتَٰبِ مِن شَىْءٍ
"আমি
কিতাবে কোনো কিছুই বাদ দেইনি"-(সূরা আল-আনআম ৬:৩৮)।
2️⃣ 📜 দ্বীনের বিধান পরিপূর্ণ:
ٱلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِى وَرَضِيتُ لَكُمُ ٱلْإِسْلَٰمَ دِينًۭا
"আজ
আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নেয়ামত পূর্ণ করলাম এবং
ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে মনোনীত করলাম"-(সূরা আল-মায়েদাহ ৫:৩) ।
3️⃣ 📜 কুরআনই একমাত্র সত্য ও নির্ভরযোগ্য বিধান:
إِنَّا نَحْنُ نَزَّلْنَا ٱلذِّكْرَ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ
"নিশ্চয়ই
আমিই কুরআন নাজিল করেছি এবং আমিই এর সংরক্ষক" -(সূরা আল-হিজর ১৫:৯) ।
কেন অন্য কিছু খুঁজছেন?
📌 আল্লাহ বলেছেন, কুরআনই যথেষ্ট ।
📌
আল্লাহ বলেছেন, এটি সম্পূর্ণ ।
📌
আল্লাহ বলেছেন, এটি রক্ষিত ।
👉 তাহলে, কুরআনের পর আর কী প্রয়োজন?
👉
কুরআনের বাইরে কি সত্য থাকতে পারে?
💡 ভাবুন! 🤔
