কী খাব? আর কি খাব না? জেনে নেই- আমাদের সবার রব কী বলেন? #good food #eating

রমাদান আসছে! জেনে নেই- কি খাব আর কি খাব না? কতটুকু খাব? সীমারেখা জানা আছে কি?

খাদ্যের প্রতি লক্ষ্য রাখা ও রিজিক সম্পর্কে চিন্তা করতে বলা হয়েছে: 

"অতএব, মানুষ যেন তার খাদ্যের প্রতি লক্ষ্য করে" (সূরা আবাসা 80:24) 📖"তোমরা কি লক্ষ্য করেছ যা তোমরা বপন করো? তোমরাই কি তা উৎপন্ন করো, না আমি (আল্লাহ) উৎপন্ন করি?"-56:63-64)

সুতরাং জানার জন্য মনোযোগ দেই:

✅ কী খাব? আর কি খাব না?

✅সমগ্র মানবজাতিকে কোন ধরনের খাবার খেতে বলা হয়েছে:

✅রাসূলগণকে যে খাবার খেতে বলা হয়েছে?

✅ঈমানদারদের কোন খাবার খেতে বলা হয়েছে?

✅কোন ধরনের খাবারকে আল্লাহ হালাল-হারাম বলেছেন?

✅ভুড়িভোজ-ভোজনরসিকতা!

✅খাদ্যে ভেজাল ও মাপে কম!

✅খাবারে পূর্বাপর আল্লাহর নাম স্মরণ-

✅আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ:

✅হালাল ও হারাম নির্ধারন কে করে দিবেন?

✅GMO (Genetically Modified Organism) বা জিএম খাদ্য?

যা কিছু অতিরিক্ত সেটা কি করব?

দোয়া:


📌 সমগ্র মানবজাতিকে কোন ধরনের খাবার খেতে বলা হয়েছে:

يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ

📖হে বনী আদম! তোমরা প্রত্যেক সিজদাস্থানের কাছে তোমাদের সৌন্দর্যোপকরণকে গ্রহণ করো। এবং তোমরা আহার করো ও পান করো এবং তোমরা অপচয় কোরো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না- 7:31

📖" এবং তিনি যা কিছু তোমাদের জন্য প্রদান করেছেন, তা থেকে খাদ্য গ্রহণ করো। কত সুন্দর তা! তবে তোমরা তাঁর কাছে ফিরে যাবে" সূরা আল-মুলক (৬৭:১৫)

يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ

📖 ওহে মানুষ! তোমরা তা হতে খাও হালাল, উপযোগী হিসাবে যা পৃথিবীর মধ্যে আছে। আর তোমরা শয়তানের পদক্ষেপসমূহ অনুসরণ কোরো না, নিশ্চয়ই সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু-" সূরা আল-বাকারা (2:168)

এখানে হালাল বলতে বিশেষত: একমাত্র রবের নাযিলকৃত ওহী আল কোরআনের দৃষ্টিতে  বৈধ বা অনুমোদিত, এবং পবিত্র অর্থ বিশুদ্ধ ও উপকারী। খাবার গ্রহণের ক্ষেত্রে এই দুটি বৈশিষ্ট্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


📌ঈমানদারদের কোন খাবার খেতে বলা হয়েছে?

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ

ওহে যারা ঈমান এনেছ! আমরা তোমাদেরকে যে রিযিক দিয়েছি তার উপযোগী অংশ থেকে তোমরা খাও আর আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, যদি তোমরা শুধু তাঁর ইবাদত করে থাক " সূরা আল-বাকারা (2:172)

📌 রাসূলগণদের যে খাবার খেতে বলা দেয়া হয়েছে?

يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا ۖ إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ

ওহে রসূলগণ! তোমরা উপযোগী বস্তুসমূহ থেকে আহার করো এবং আমলে সলেহ করো। নিশ্চয়ই তোমরা যা করো সে বিষয়ে আমি বিস্তৃত জ্ঞানসম্পন্ন। সূরা আল-মুমিনুন (23:51)


فَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاشْكُرُوا نِعْمَتَ اللَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ

অতএব, আল্লাহ তোমাদেরকে যা হালাল উপযোগী রিযিক দিয়েছেন, তোমরা তা থেকে খাও। আর তোমরা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো।❞ (সুরা আন-নাহল: ১১৪)

উপযুক্ত জিনিস হালাল এবং অনুপযুক্ত জিনিস হারাম করা হয়েছে (ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত থাকা):

📖 এবং তাদের জন্য উপযুক্ত জিনিস হালাল করে এবং তাদের ওপর অনুপযুক্ত জিনিস হারাম করে(সূরা আল-আ'রাফ ৭:১৫৭)

আল্লাহর অনুগ্রহ হিসেবে খাওয়া:

📖 তিনি (আল্লাহ) তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, এবং এর মাধ্যমে ফসল উৎপন্ন করেছেন, যা তোমরা খেতে পারো।(সূরা আল-বাকারা ২:২২)


২. অপচয় থেকে বিরত থাক/ সীমা লঙ্ঘন করো না:

📖 তোমরা খাও এবং পান করো, তবে অপচয় করো না। আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না।(সূরা আল-আরাফ ৭:৩১)

  • এখানে বলা হয়েছে যে, খাবার গ্রহণের সময় অতিরিক্ত খাওয়া বা অপচয় করা উচিত নয়। এটি সুস্থতা এবং সংযম বজায় রাখার উপদেশ দেয়। এছাড়া, সীমা লঙ্ঘন না করার অর্থ হল অতিরিক্ত খাওয়া বা অপচয় থেকে বিরত থাকা।

কী খাব? আর কি খাব না?


১. খাদ্যের উপাদানগত নিষিদ্ধতা (হারাম খাদ্য):

  • সূরা আল-বাকারা (২:১৭৩)
  • সূরা আন-নাহল (১৬:১১৫)
  • সূরা আল-মায়েদা (৫:৩)
  • সূরা আল-আনআম (৬:১৪৫)
  • সূরা আল-আ’রাফ (৭:১৫৭)
  • সূরা আল-আ’রাফ (৭:৩৩)

২. খাদ্যের উৎসগত আর্থিক নিষিদ্ধতা (হারাম উপার্জন):

  • সূরা আল-বাকারা (২:১৮৮, 7:33)
  • সূরা আল-বাকারা (২:২১৯)
  • সূরা আল-বাকারা (২:২৭৫)
  • সূরা আল-বাকারা (২:২৭৯)
  • সূরা আন-নিসা (৪:১০)
  • সূরা আলে ইমরান (৩:১৬১)
  • সূরা আল-মায়েদা (৫:৪২)
  • সূরা আল-মায়েদা (৫:৯০-৯১)
  • সূরা আল-মুমিনুন (২৩:৫১)

খাদ্য প্রক্রিয়াকরণ বা প্রস্তুতির পদ্ধতিগত নিষিদ্ধতা (হারাম) সম্পর্কে, কিছু খাদ্য নিষিদ্ধতার কারণ নিচে উল্লেখ করা হলো:

1.    নোংরা বা অপবিত্র উৎস থেকে আসা খাদ্য:

📖বলো! …. তবে নিশ্চয়ই সেগুলো নোংরা অথবা এমন অন্যায়, যেটা গাইরুল্লাহর জন্য তার উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। তবে যে অবাধ্য না হয়ে ও সীমালঙ্ঘন না করে নিরুপায় হয়, তাহলে তো তোমার রব ক্ষমাশীল, দয়ালু-6:145 

📖অলৌকিক বা নিষিদ্ধ উৎস থেকে আসা খাদ্য/ অন্যের নামে উৎসর্গিত খাদ্য:

…. এবং সেটা, যা গাইরুল্লাহর জন্য তার উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। তবে যে অবাধ্য না হয়ে নিরুপায় হয় এবং সীমালঙ্ঘনকারীও নয়, তাহলে তার জন্য কোনো পাপ নেই। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু-2:173 (16:115)

📖তোমরা এমন কিছু খেও না, যার ওপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি। নিশ্চয়ই এটি পাপ”- (সূরা আল-আন'আম: ১২১)


📖 এবং তাদের জন্য উপযুক্ত জিনিস হালাল করে এবং তাদের ওপর অনুপযুক্ত জিনিস হারাম করে-7:157

📖বলো! আমার প্রতি যা ওহী করা হয় তার মধ্যে আমি আহারকারীর জন্য হারাম কিছু পাইনি যা সে খায়, মৃত হওয়া অথবা প্রবাহিত রক্ত কিম্বা শূকরের মাংস ব্যতিত। তবে নিশ্চয়ই সেগুলো নোংরা অথবা এমন অন্যায়, যেটা গাইরুল্লাহর জন্য তার উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। তবে যে অবাধ্য না হয়ে সীমালঙ্ঘন না করে নিরুপায় হয়, তাহলে তো তোমার রব ক্ষমাশীল, দয়ালু-6:145

📖 আল্লাহ তোমাদেরকে যে রিযিক দিয়েছেন তোমরা তা থেকে খাও আর শয়তানের পদক্ষেপগুলো অনুসরণ কোরো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু-6:142

📖 অতএব, আল্লাহ তোমাদেরকে যা হালাল উপযোগী রিযিক দিয়েছেন, তোমরা তা থেকে খাও-16:114

🟢 হালাল:

📖 " তারা তোমাকে জিজ্ঞাসা করে, তাদের জন্য কী হালাল করা হয়েছে? বলো! তোমাদের জন্য হালাল করা হলো যাবতীয় উপযোগী বস্তু।'" সুরা আল-মায়েদা (৫:৪)

📖 তারা তোমাকে জিজ্ঞাসা করে, তাদের জন্য কী হালাল করা হয়েছে? বলো! তোমাদের জন্য হালাল করা হলো যাবতীয় উপযোগী বস্তু। আর সেসব শিকারী প্রাণী হতে প্রশিক্ষিত পশু হিসাবে যেগুলোকে তোমরা প্রশিক্ষণ দিয়েছ, তোমরা তাদেরকে প্রশিক্ষণ দাও তা হতে যা আল্লাহ‌ তোমাদেরকে শিখিয়েছেন। সুতরাং তোমরা সেসব থেকে আহার করো যেগুলো তারা তোমাদের জন্য ধরে এনেছে। এবং তোমরা তাতে আল্লাহর নাম স্মরণ করবে। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত-5:4

📖 আজ তোমাদের জন্য হালাল করা হলো, যাবতীয় উপযোগী বস্তু। আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের খাবার তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাবার তাদের জন্য হালাল-5:5

📖 "হে বিশ্বাসীগণ! তোমরা যা কিছু পবিত্র ও ভালো (তৈয়্যিব) জিনিস তোমাদের জন্য হালাল করা হয়েছে, তা থেকে খাও" সুরা আল-বাকারা (২:১৭২) 

🟢 হারাম:

তোমাদের জন্য হারাম করা হয়েছে, মৃতপ্রাণী ও রক্ত ও শূকরের গোশত এবং তা, গাইরুল্লাহর জন্য যা উৎসর্গ করা হয়েছে এবং শ্বাসরোধে মৃত প্রাণী ও আঘাতে মৃত প্রাণী ও পতিত মৃত প্রাণী এবং শিঙের আঘাতে মৃত প্রাণী আর তা যেটাকে হিংস্রপ্রাণী খেয়েছে, সেগুলো ছাড়া, যেগুলো তোমরা জবাই করতে পেরেছ এবং যা বলি দেয়া হয়েছে পূজার বেদীর ওপরে এবং তীরের মাধ্যমে তোমাদের ভাগ্য নির্ধারণ করাকে। ওসব পাপকাজ। যারা কুফর করেছে আজ তারা তোমাদের দ্বীনের ব্যাপারে নিরাশ হয়ে গিয়েছে। সুতরাং তোমরা তাদেরকে ভয় কোরো না আর আমাকেই ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণ করলাম এবং তোমাদের ওপর আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম আর ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করলাম। তবে যে পাপের প্রবণতাসম্পন্ন না হয়ে ক্ষুধার তাড়নায় বাধ্য হয়, তখন অবশ্যই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু-5:3 

📖 "তিনি তোমাদের জন্য মৃত প্রাণী, রক্ত, শুকরের মাংস, যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গিত, শ্বাসরোধে মারা যাওয়া, আঘাতে মারা যাওয়া, উচ্চ স্থান থেকে পড়ে মারা যাওয়া, শিং বা দাঁতের আঘাতে মারা যাওয়া, বন্য প্রাণীর শিকার, যা তোমরা জবাই করতে পারনি। সুরা আল-বাকারা (২:১৭৩)

শর্ত প্রযোজ্য: মূলত তিনি তোমাদের জন্য হারাম করেছেন মৃতদেহ ও রক্ত ও শূকরের মাংস এবং সেটা, গাইরুল্লাহর জন্য যা জবাই করা হয়েছে। তবে যে অন্যায়কারী না হয়ে ও সীমালঙ্ঘনকারী না হয়ে নিরুপায় হয়, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু-16:115

🔹অন্যায়-অবৈধ পন্থায় আত্মসাৎ, অন্যের সম্পদ খাওয়া/গ্রাস করা:

📖আর না তোমরা তোমাদের মধ্যে অবৈধভাবে তোমাদের সম্পদ গ্রাস করবে এবং মানুষের সম্পদ থেকে অনৈতিকভাবে কোনো অংশ গ্রাসের উদ্দেশে বিচারকদের সামনে তা নিয়ে উপস্থাপন করবে, অথচ তোমরা জানো-2:188

📖আর যে আত্মসাৎ করবে, কিয়ামতের দিন সে সেটা নিয়ে উপস্থিত হবে, যা সে আত্মসাৎ করেছে। তারপর প্রত্যেক প্রাণকেই তা পুরাপুরি দেয়া হবে, যা সে অর্জন করেছে-3:161 (6:164)

📖"তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দিন, এতে রয়েছে মহাপাপ এবং মানুষের জন্য কিছু উপকারও রয়েছে, কিন্তু এর পাপ এর উপকারের চেয়ে অনেক বড়" (সূরা আল-বাকারা 2:219)

📖"হে ঈমানদারগণ! মাদকদ্রব্য, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীর—এসব শয়তানের অপকর্ম। অতএব, এসব থেকে বেঁচে থাকো, যাতে তোমরা সফল হতে পারো"(সূরা আল-মায়িদা 5:90)

📖"আপনি বলে দিন, আমার প্রতিপালক হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা, পাপ এবং অন্যায়-অত্যাচার" (সূরা আল-'রাফ 7:33)

হালাল-হারাম নির্ধারণে সত্যের অনুসরণ (আল কোরআন): আল্লাহর ওপর মিথ্যা আরোপের পরিণতি:

আর তোমাদের জিহ্বাগুলো যা মিথ্যা বর্ণনা করে, সেজন্য তোমরা বোলো না, এটা হালাল আর এটা হারাম, আল্লাহর ওপর তোমাদের মিথ্যা আরোপ করার জন্য। নিশ্চয়ই যারা আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে তারা সফল হয় না-16:116


১. ফ্রেশ-তাজা খাবার খাওয়ার নির্দেশ:

📖 ❝হে ঈমানদারগণ! আমি তোমাদের যে রিজিক দিয়েছি, তার মধ্য থেকে পবিত্র (তাইয়্যিব) বস্তু গ্রহণ কর এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, যদি তোমরা কেবল তাঁরই ইবাদত কর❞ (সূরা আল-বাকারা ২:১৭২)


খাওয়ার পরিমাণ: কতটুকু খাওয়া উচিত?  অতিরিক্ত ভোজন (ভুড়িভোজ) ভোজনরসিকতা:/ 📌 আল্লাহর নিষেধাজ্ঞা:

ইসলাম আমাদের সংযমী পরিমিত খাদ্য গ্রহণে উৎসাহিত করে এবং অতিরিক্ত খাওয়া (ভুড়িভোজ) ভোজনরসিকতা থেকে বিরত থাকতে বলে। অতিরিক্ত খাওয়ার ফলে শরীর ও আত্মার ক্ষতি হয়, এটি অহংকার ও অলসতার দিকে ধাবিত করতে পারে এবং এটি ইসলামের দৃষ্টিতে নিন্দনীয়।

📖 তোমরা খাও পান কর, তবে অপচয় কোরো না; নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না(সূরা আল-আ‘রাফ ৭:৩১)।

📖"আর আত্মীয়-স্বজন, দরিদ্র ও মুসাফিরকে তাদের হক দাও এবং অপব্যয় করো না। নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই এবং শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ" সূরা আল-ইসরাঃ (১৭:২৬-২৭)।

📖❝তোমরা উপযোগী বস্তুসমূহ থেকে খাও, যে রিযিক আমরা তোমাদেরকে দিয়েছি এবং তোমরা তার মধ্যে সীমালঙ্ঘন কোরো না। তাহলে তোমাদের ওপর আমার ক্রোধ অবধারিত হবে। আর সে, যার ওপর আমার ক্রোধ অবধারিত হবে, তাহলে অবশ্যই সে ধ্বংস হবে❞ (সূরা ত্বাহা ২০:৮১)।

📌 যারা অতিরিক্ত খায়, তারা কারা? অতিরিক্ত খাওয়ার শাস্তি কী? অতিরিক্ত খাওয়ার কুফল:

📖 ❝যারা কাফের, তারা ভোগ-বিলাসে মগ্ন থাকে এবং চতুষ্পদ জন্তুদের মতো আহার করে। তাদের ঠিকানা হলো জাহান্নাম।❞ (সূরা মুহাম্মদ ৪৭:১২)

🔹 এখানে কাফেরদের পার্থিব জীবনের আনন্দ ও ভোগ-বিলাসকে চতুষ্পদ জন্তুর মতো বর্ণনা করা হয়েছে, যারা কেবল খাওয়া ও উপভোগের জন্য বেঁচে থাকে, কিন্তু আখিরাতের কোনো চিন্তা করে না। তাদের পরিণতি জাহান্নাম।

📖 "এটাই তোমাদের পরিণাম; কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে আনন্দ-উল্লাস করেছিলে এবং কারণ তোমরা অহংকার করেছিলে" সূরা আল-গাফির (৪০:৭৫)

📖 ❝যখন মানুষ নাফরমানিতে লিপ্ত হয় এবং সীমালঙ্ঘন করে, তখন আল্লাহ তাদের প্রতি তাঁর অনুগ্রহ বাড়িয়ে দেন, যতক্ষণ না তারা হঠাৎ শাস্তির মুখোমুখি হয়।❞(সূরা আল-আনআম ৬:৪৪)

📖 "যে ব্যক্তি পার্থিব জীবন কামনা করে, আমি তার কর্ম অনুযায়ী পার্থিব জীবনে যা ইচ্ছা দেই। অতঃপর আমি তার জন্য জাহান্নাম নির্ধারণ করি, যেখানে সে লাঞ্ছিত ও বিতাড়িত হয়ে প্রবেশ করবে" সূরা আল-ইসরা (১৭:১৮)

🔹শিক্ষা: যারা ভোজনরসিক হয়ে যায়, তারা দুনিয়ার ভোগ-বিলাসে মত্ত হয় এবং আল্লাহর বিধান ভুলে যায়। অতিরিক্ত খাওয়া অহংকার ও আত্মতুষ্টির কারণ হতে পারে, যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়।

যা কিছু অতিরিক্ত সেটা কি করব?

আর তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কী ব্যয় করবে? বলো! প্রয়োজনের অতিরিক্তটুকু। ওভাবেই আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, যেন তোমরা চিন্তা-গবেষণা করো; দুনিয়া আখিরাত সম্পর্কে-2:219-220

 

📌 সংযম পরিমিত খাবারের নির্দেশনা:

📖 ❝(আল্লাহর প্রিয় বান্দারা) যখন ব্যয় করে, তখন অপচয়ও করে না, কার্পণ্যও করে না; বরং তারা মধ্যপন্থা অবলম্বন করে❞ (সূরা আল-ফুরকান ২৫:৬৭)।

  • এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে, খাওয়া ও পান করা বৈধ, তবে অতিরিক্ত খাওয়া (গ্লাটনি) হারাম অপছন্দনীয়/ সীমালঙ্ঘন করা বা অপচয় করা অনুচিত।

·         📖❝আর তুমি কি দেখেছ তাকে, যে তার প্রবৃত্তিকে তার ইলাহ হিসাবে গ্রহণ করেছে? আর আল্লাহ তাকে জেনেশুনেই পথভ্রষ্ট করেছেন এবং তিনি তার কানের ওপরে ও অন্তরে মোহর মেরে দিয়েছেন এবং তার অন্তদৃষ্টির উপর রেখেছেন আবরণ❞ (সূরা আল-জাসিয়া ৪৫:২৩) ।


খাদ্য গ্রহণের উদ্দেশ্য হবে শরীর সুস্থ রাখা, ইবাদতের শক্তি অর্জন করা, শুধু ভোগ-বিলাস নয়।

অতিরিক্ত খাওয়া লালসা বা প্রবৃত্তির দাসত্বের একটি রূপ, যা আত্মনিয়ন্ত্রণের অভাব দেখায়। ফলে এটি আত্মিক ক্ষতির কারণ হতে পারে।

খাদ্যকে উপকারী ও সুস্থতার জন্য ব্যবহার করা:

"আর তিনি (আল্লাহ) তোমাদের জন্য শস্যদানা, ফলমূল এবং অন্যান্য খাদ্য সৃষ্টি করেছেন, যা তোমরা খাও" (সূরা আন-নাহল, ১৬:১১)

" এবং তিনি যা কিছু তোমাদের জন্য প্রদান করেছেন, তা থেকে খাদ্য গ্রহণ করো। কত সুন্দর তা! তবে তোমরা তাঁর কাছে ফিরে যাবে" সূরা আল-মুলক (৬৭:১৫)

এ আয়াতে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে খাদ্য গ্রহণের সুযোগ দিয়েছেন, যা শরীর সুস্থ ও শক্তিশালী রাখে।

এই আয়াতগুলো মুসলিমদের খাবারের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য উপদেশ দেয় এবং খাবারের প্রতি এক ধরনের দায়িত্বশীল মনোভাব গড়ে তোলার চেষ্টা করে। 

অন্যায়ভাবে উপার্জিত অর্থ দ্বারা খাবার/ অপরের হক নষ্ট করাঅন্যায়ভাবে উপার্জিত অর্থ খাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কড়া নির্দেশ দিয়েছেন। যা হারাম বা অবৈধ উপার্জনের মধ্যে পড়ে: 

"অন্যায়ভাবে মানুষের সম্পত্তি গ্রাস করো না এবং পৃথিবীতে অপরাধের উদ্দেশ্যে জুলুম করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো জুলুমকারীকে পছন্দ করেন না"(সূরা আল-বাকারা, ২:১৮৮) 

📌 কিছু নির্দিষ্ট খাদ্যের অনুমতি নিষেধাজ্ঞা:

📖❝তিনি (আল্লাহ) তোমাদের জন্য নিষিদ্ধ করেছেন মৃত প্রাণী, রক্ত, শুকরের মাংস এবং যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে। তবে যদি কেউ বাধ্য হয়ে নেয় (ক্ষুধার কারণে), সীমালঙ্ঘন না করে, তবে তার জন্য কোনো পাপ নেই। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু❞ সূরা আল-বাকারা ২:১৭৩)

🔹নিষিদ্ধ খাবার: মৃত পশুর মাংস, রক্ত, শুকরের মাংস, আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা খাবার।

🔹 বৈধ খাবার: হালাল পশুর গোশত (সঠিকভাবে জবাই করা), শস্য, ফলমূল, শাক-সবজি, দুধ, মধু, সামুদ্রিক খাবার ইত্যাদি।

তাজা ফ্রেশ খাবার:

আমাদের পবিত্র (তাইয়্যিব), হালাল স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের নির্দেশ দিয়েছে। তাজা ও ফ্রেশ খাবার শুধু স্বাদযুক্তই নয়, এটি স্বাস্থ্যকর ও পুষ্টিকরও বটে। আল্লাহ তাআলা আমাদের জন্য প্রকৃতিতে নানারকম তাজা খাবার পানীয়ের উৎস সৃষ্টি করেছেন, যা কোরআনে উল্লেখিত হয়েছে।

📌 ফলমূল ফ্রেশ খাবারের উৎস

📖 তিনিই (আল্লাহ) আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তা দ্বারা তোমাদের জন্য উৎপন্ন করেন শস্য, জয়তুন, খেজুর, আঙুর এবং সব ধরনের ফলমূল। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে(সূরা আন-নাহল ১৬:১১)

🔹 শিক্ষা:

  • আল্লাহ আমাদের জন্য শস্য, ফলমূল অন্যান্য খাদ্য সরবরাহ করেছেন, যা তাজা স্বাস্থ্যকর
  • বৃষ্টির পানি খাদ্য উৎপাদনের প্রধান উৎস, যা খাবারকে বিশুদ্ধ ও পুষ্টিকর রাখে।

৩. সমুদ্র থেকে পাওয়া ফ্রেশ খাবার (মাছ সামুদ্রিক খাবার)

📖 তোমাদের জন্য সমুদ্রে আহারযোগ্য তাজা (لَحْمًا طَرِيًّا - ‘লাহমান তারিয়্যান’) গোশত রয়েছে।
(সূরা আন-নাহল ১৬:১৪)

🔹 শিক্ষা:

  • সমুদ্র থেকে পাওয়া তাজা মাছ সামুদ্রিক খাবার হালাল উপকারী
  • "لَحْمًا طَرِيًّا" (লাহমান তারিয়্যান) মানে তাজা নরম মাংস, যা মানুষের জন্য বিশেষ নিয়ামত।

৪. খেজুর অন্যান্য পুষ্টিকর ফ্রেশ খাবার

📖 আর আমি খেজুরগাছের কাঁদি থেকে ঝুলন্ত ফল উৎপন্ন করি, যা পাকলে রসালো সুস্বাদু হয়।
(সূরা আল-আনআম ৬:৯৯)


৫. দুধ: বিশুদ্ধ পুষ্টিকর পানীয়:

📖 তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে রয়েছে শিক্ষা। আমি তোমাদেরকে তাদের উদরস্থিত খাদ্য রক্তের মধ্য থেকে বিশুদ্ধ (خَالِصًا - খালিসান) দুধ পান করাই, যা পানকারীদের জন্য সুস্বাদু।
(সূরা আন-নাহল ১৬:৬৬)

🔹 শিক্ষা:

      দুধ বিশুদ্ধ পুষ্টিকর পানীয়, যা স্বাস্থ্যের জন্য উপকারী।  এটি সরাসরি প্রাণী থেকে পাওয়া ফ্রেশ প্রাকৃতিক খাবার


🔥 তাজা ফ্রেশ খাবারের গুরুত্ব:

ফ্রেশ পবিত্র (তাইয়্যিব) খাবার খাওয়া ইসলামের নির্দেশ।
আল্লাহ আমাদের জন্য তাজা ফল, শস্য, মাছ দুধের ব্যবস্থা করেছেন।
অস্বাস্থ্যকর নষ্ট খাবার খাওয়া ইসলাম পছন্দ করে না।
তাজা খাবার আমাদের শরীরের জন্য উপকারী শক্তিদায়ক।

📌 সুতরাং, ইসলাম আমাদের শেখায়—তাজা, স্বাস্থ্যকর হালাল খাবার খাওয়া, অপচয় না করা এবং আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকা।


📖 আল-কোরআনের দৃষ্টিতে GMO (Genetically Modified Organism) বা জিএম খাদ্য: প্রাকৃতিক অরগানিক খাবার:

Genetically Modified (GM) food বা জেনেটিক্যালি মডিফাইড খাদ্য হলো এমন খাবার, যা বিজ্ঞানীরা জিনগতভাবে পরিবর্তন করেছেন, যাতে ফসলের উৎপাদন বৃদ্ধি, কীটনাশকের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো বা পুষ্টিমান বৃদ্ধি করা যায়। আধুনিক বিজ্ঞানের এই আবিষ্কার অনেক সুবিধা দিলেও, কিছু ক্ষেত্রে এটি স্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

📌 আল-কোরআনের দৃষ্টিভঙ্গি: যেহেতু জিএম ফুড আধুনিক একটি বিষয়, তাই এটি সম্পর্কে কোরআনে সরাসরি কোনো আলোচনা নেই। তবে কোরআনের কিছু আয়াত ও ইসলামী শিক্ষা থেকে আমরা জিএম খাবারের বিষয়ে দিকনির্দেশনা পেতে পারি।


২. সৃষ্টিজগতের পরিবর্তন সম্পর্কে সতর্কতা:

📖 আমি তাদেরকে সঠিক পথের দিকে ডাকবো, কিন্তু শয়তান বলবে: ‘আমি অবশ্যই তাদেরকে বিপথগামী করবো, তাদের মধ্যে বাসনা সৃষ্টি করবো এবং তাদেরকে আদেশ দেবো, ফলে তারা আল্লাহর সৃষ্টি পরিবর্তন করবে’(সূরা আন-নিসা ৪:১১৯)

১. প্রাকৃতিক খাদ্য গ্রহণের নির্দেশ:

📖 হে মানবজাতি! পৃথিবীর যা কিছু হালাল পবিত্র (তাইয়্যিব), তা থেকে খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না; সে তো তোমাদের প্রকাশ্য শত্রু।(সূরা আল-বাকারা ২:১৬৮)

📖 আল্লাহ তোমাদেরকে যে রিযিক দিয়েছেন তোমরা তা থেকে খাও আর শয়তানের পদক্ষেপগুলো অনুসরণ কোরো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু-6:142

🔹 শিক্ষা: পবিত্র প্রাকৃতিক খাদ্যই সর্বোত্তমঅপ্রাকৃতিক উপায়ে পরিবর্তিত খাবার যদি ক্ষতিকর হয়, তাহলে তা পরিহার করা উচিত।


৩. খাদ্যে ভেজাল ক্ষতিকর পরিবর্তন হারাম

📖 তিনি (আল্লাহ) তোমাদের জন্য যা হালাল পবিত্র, তা হালাল করেছেন এবং যা অপবিত্র ক্ষতিকর, তা হারাম করেছেন।(সূরা আল-আ'রাফ ৭:১৫৭)

🔹 শিক্ষা:  যদি জিএম ফুড ক্ষতিকর হয়, তাহলে তা হারাম হতে পারে।  যদি জিএম খাদ্য নিরাপদ উপকারী, তাহলে এটি বৈধ।


🔥 ইসলামের দৃষ্টিতে জিএম খাদ্য গ্রহণযোগ্য কি না?

যদি জিএম খাদ্য স্বাস্থ্যকর হয় কোনো ক্ষতি না করে, তাহলে এটি হালাল হতে পারে।
🚫 যদি এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, পরিবেশের ক্ষতি করে বা মানুষের জিনগত কাঠামো নষ্ট করে, তাহলে এটি হারাম হতে পারে।
⚠️ যেহেতু বিজ্ঞান এখনো পুরোপুরি নিশ্চিত নয়, তাই সতর্ক থাকা উত্তম।

📌 ইসলামের শিক্ষা অনুযায়ী, প্রাকৃতিক অরগানিক খাবারই সর্বোত্তম। তবে, জিএম খাবার যদি বিজ্ঞানসম্মতভাবে নিরাপদ প্রমাণিত হয়।

 

📌 খাদ্যে ভেজাল দেওয়া ও মাপে কম দেওয়া ও নেয়ার সময় পূর্নকরে নেয়া:

📖 ধ্বংস সেই প্রতারকদের জন্য, যারা মাপে কম দেয়। তারা যখন মানুষের কাছ থেকে মাপ নেয়, তখন পূর্ণভাবে নেয়। আর যখন তাদের জন্য মাপ দেয়, তখন তারা কম দেয়।(সূরা আল-মুতাফফিফীন ৮৩:১-৩)

📖 তোমরা মাপ পূর্ণভাবে দাও, যখন মাপ দাও, এবং সঠিক পরিমাপ করো, যখন মাপ করো।(সূরা আল-আ'রাফ ৭:৩৫)

১. মাপে কম দেওয়া খাদ্যে ভেজালের শাস্তি

📖 ধ্বংস সেই প্রতারকদের জন্য, যারা মাপে কম দেয়।(সূরা আল-মুতাফফিফীন ৮৩:১-৩)

৪. প্রতারণার শাস্তি:

📖 তারা যারা প্রতারণা করে, তারা কখনো সফল হবে না।(সূরা আল-আনফাল ৮:৫৮)


২. হারাম নাজায়েজ ব্যবসা করা নিষিদ্ধ

📖 তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের সম্পদের কিছু অংশ জেনে-বুঝে অন্যায়ভাবে আত্মসাৎ করো না।(সূরা আল-বাকারা ২:১৮৮)


৩. ধোঁকাবাজি প্রতারণার শাস্তি:

📖 আর প্রতারণাকারীরা কখনো সফল হয় না।(সূরা ইউসুফ ১২:২৩)

📖 আল্লাহ প্রতারকদের পছন্দ করেন না।(সূরা আল-আনফাল ৮:৫৮)

🔹 শিক্ষা: প্রতারণা ও ধোঁকাবাজি ইসলাম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। খাদ্যে ভেজাল দেওয়া একটি প্রতারণার কাজ, যা আল্লাহ অপছন্দ করেন।

2. মানুষের অধিকার হরণ অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করা

📖 এবং তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের সম্পদ কিছু অংশ জেনে-বুঝে অন্যায়ভাবে আত্মসাৎ করো না।(সূরা আল-বাকারা ২:১৮৮)


3. ৩. মিথ্যাচার প্রতারণা

📖 এবং তোমরা একে অপরের মধ্যে মিথ্যা রটাব না এবং তোমরা একে অপরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করো না।(সূরা আল-বাকারা ২:১৮৯)

📖 এবং একে অপরের মধ্যে প্রতারণা বা মিথ্যা বলো না, এবং তোমরা জানতেও না জানি অন্যের সম্পদ নিয়ে প্রতারণা করো না।(সূরা আল-আ'রাফ ৭:১৯৪)

🔹 শিক্ষা: খাদ্যে ভেজাল দেওয়া বা মিথ্যা দাবি করা অন্যের অধিকার হরণের অন্তর্ভুক্ত।


4. অপবিত্র (নাপাক) ক্ষতিকর খাবার

📖 তিনি (আল্লাহ) তোমাদের জন্য যা হালাল পবিত্র, তা হালাল করেছেন এবং যা অপবিত্র ক্ষতিকর, তা হারাম করেছেন(সূরা আল-আ'রাফ ৭:১৫৭)


খাদ্য গ্রহণের নিয়ম:


সকল খাবারে পূর্বাপর আল্লাহর নাম স্মরণ করতে বলা হয়েছে:

  • (আন'আম :১২১) → আল্লাহর নাম ছাড়া খাবার হারাম।
  • (মায়েদা :) → শুধুমাত্র সেই খাবার খেতে বলা হয়েছে, যার ওপর আল্লাহর নাম নেওয়া হয়েছে।
  • (নাহল ১৬:১১৪) → হালাল খাবার গ্রহণ এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশ।

📌 খাবার গ্রহণের সময় আল্লাহর নাম স্মরণ করার গুরুত্ব কুরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে।

📖 অতএব, তোমরা সেটা থেকে খাও, যার ওপর আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে, যদি তোমরা তাঁর আয়াতসমূহের প্রতি বিশ্বাসস্থাপনকারী হয়ে থাক!-6:118

وَلَا تَأۡكُلُواْ مِمَّا لَمۡ يُذۡكَرِ ٱسۡمُ ٱللَّهِ عَلَيۡهِ وَإِنَّهُۥ لَفِسۡقٌۭ

📖 “তোমরা এমন কিছু খেও না, যার ওপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি। নিশ্চয়ই এটি পাপ।”- (সূরা আল-আন'আম: ১২১)

فَكُلُواْ مِمَّا ذُكِرَ ٱسۡمُ ٱللَّهِ عَلَيۡهِ إِن كُنتُم بِـَٔايَٰتِهِۦ مُؤۡمِنِينَ

📖 সুতরাং তোমরা সেসব থেকে আহার করো যেগুলো তারা তোমাদের জন্য ধরে এনেছে। এবং তোমরা তাতে আল্লাহর নাম স্মরণ করবে। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত-5:4

📖 আর উট, আমরা সেগুলোকে তোমাদের জন্য করেছি আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত, তোমাদের জন্য তার মধ্যে রয়েছে কল্যাণ। অতএব, সারিবদ্ধবস্থায় সেগুলোর উপর তোমরা আল্লাহর নাম স্মরণ করো এরপর যখন তাদের পাশগুলো কাত হয়ে পড়ে, তখন তোমরা তা হতে খাও-22:36

আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ:

📖“হে ঈমানদারগণ! তোমাদেরকে আমি যে পবিত্র রিজিক দিয়েছি, তা খাও এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর, যদি তোমরা তাঁরই ইবাদত কর।”-2:172

📖অতএব, আল্লাহ তোমাদেরকে যা হালাল উপযোগী রিযিক দিয়েছেন, তোমরা তা থেকে খাও। আর তোমরা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, নিশ্চয়ই তোমরা তাঁরই ইবাদত করতেছিলে-16:114

আর উট, আমরা সেগুলোকে তোমাদের জন্য করেছি আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত, তোমাদের জন্য তার মধ্যে রয়েছে কল্যাণ। অতএব, সারিবদ্ধবস্থায় সেগুলোর উপর তোমরা আল্লাহর নাম স্মরণ করো, এরপর যখন তাদের পাশগুলো কাত হয়ে পড়ে, তখন তোমরা তা হতে খাও এবং অল্পে তুষ্ট অভাবীকে ও যাচনাকারী ভিক্ষুককে খাওয়াও। ওভাবেই আমরা এগুলোকে তোমাদের জন্য অধীন করে দিয়েছি, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো-22:36

📌 খাবারের শেষে আল্লাহর দেয়া নেয়ামতের জন্য তার প্রশংসা করতে বলা হয়েছে, যা শুকরিয়া প্রকাশ করার মাধ্যমে করা যায়। যদিও কুরআনে সরাসরিখাবার খাওয়ার পর দোয়ানেই, তবে ১৬:১১৪ আয়াত থেকে বোঝা যায় যে, খাবারের পর আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। তাই আমরা সুন্নাহ অনুযায়ীআলহামদুলিল্লাহপড়তে পারি। 😊

কেননা:

যখনই তা হতে রিযিক হিসাবে কোনো ফল তাদেরকে খেতে দেয়া হবে তারা বলবে, এটাই সেই রিযিক যা আগেও আমাদের দেয়া হয়েছিল। আর সেটার অনুরূপই তাদেরকে দেয়া হবে-2:25


রিযিকের বৈচিত্র্য: আল্লাহর অনুগ্রহ মানবজীবনের ভারসাম্য – কুরআনের দৃষ্টিতে?

আর আল্লাহ তোমাদের একজনকে অপরজনের ওপর রিযিকের মধ্যে বিশেষত্ব দিয়েছেন। এরপর যাদেরকে বিশেষত্ব দেয়া হয়েছে তারা তাদের রিযিক তাদের ডানহাত যাদের মালিকানা লাভ করেছে তাদেরকে ফেরতদানকারী নয়, পাছে তারা সে বিষয়ে সমান। তবে কি তারা আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করে?-16:71

খাদ্যের বৈচিত্র্য সম্পর্কে আল-কোরআনের বর্ণনা

আল্লাহ তাআলা মানবজাতির জন্য নানা ধরনের খাদ্য সৃষ্টি করেছেন, যা শুধু জীবিকার জন্য নয়, বরং এটি তাঁর অনুগ্রহ ও কুদরতের নিদর্শন। আল-কোরআনে বিভিন্ন ধরনের খাদ্যের উল্লেখ পাওয়া যায়, যা মানুষের জন্য হালাল ও পবিত্র করা হয়েছে।


১. ফলমূল শস্যজাতীয় খাদ্য/ ভূমি থেকে উৎপন্ন উদ্ভিদজাত খাবার:

📖 তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, এরপর আমি তা দিয়ে উৎপন্ন করি সব রকমের উদ্ভিদ, তারপর আমি তা থেকে উৎপন্ন করি সবুজ শস্য, যেখান থেকে বের হয় থোকায় থোকায় গুচ্ছবদ্ধ দানা। আর খেজুরগাছের কাঁদি থেকে বের হয় নিচের দিকে ঝুলন্ত খেজুর। এবং আমি উৎপন্ন করি আঙুর, জয়তুন আনার – পরস্পর সাদৃশ্যযুক্ত অসাদৃশ্যযুক্ত। এর ফলের দিকে তাকাও যখন তা ফল ধরে পরিপক্ব হয়। এতে অবশ্যই নিদর্শন রয়েছে ঈমানদারদের জন্য।(সূরা আল-আনআম ৬:৯৯)

📖 আর যখন তোমরা বললে, ‘হে মূসা! আমরা এক ধরনের খাবারের ওপর কখনোই ধৈর্য ধরতে পারবো না, তাই আমাদের জন্য তোমার প্রতিপালকের কাছে দোয়া করো যেন তিনি আমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন শাক-সবজি, কাকুড়, গম, ডাল পেঁয়াজ বের করে দেন।’ তিনি বললেন, ‘তোমরা কি উৎকৃষ্ট বস্তু (মান্না সালওয়া) পরিবর্তে নিম্ন মানের খাদ্য চাচ্ছ?’(সূরা আল-বাকারা ২:৬১)

📖 তিনিই সেই সত্তা, যিনি ভূমি থেকে উৎপন্ন করেন উদ্ভিদ, তারপর সবুজ শস্য, যা থেকে বের হয় দানা ফলমূল।(সূরা ইয়াসিন ৩৬:৩৩-৩৫)

📖 আর আমি উজ্জ্বল প্রদীপ (সূর্য) সৃষ্টি করেছি। এবং মেঘ থেকে প্রচুর পরিমাণে বর্ষণযোগ্য পানি বর্ষণ করেছি, যাতে তা দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ ঘন-বাগান।(সূরা আন-নাবা ৭৮:১৩-১৬)


📖তুমি যখন সবুজ গাছ থেকে অগ্নি বের করার কথা বলছো, তখন কীভাবে তোমরা জীবিত ফল এবং ফলমূল থেকে উপকৃত হতে পারো?
(সূরা ইয়াসিন ৩৬:৩৪)

·         ২. প্রাণিজ খাদ্য (গোশত দুধ):

📖 তোমাদের জন্য চতুষ্পদ জন্তুসমূহেও রয়েছে শিক্ষা। আমি তাদের উদরস্থিত দুধ তোমাদের পানীয়রূপে দান করি। আর তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে প্রচুর উপকারিতা এবং তাদের মাংস তোমরা আহার কর।(সূরা আল-মুমিনুন ২৩:২১)

 

📖 আর গবাদি পশু সৃষ্টি করেছি, এগুলোর মধ্যে রয়েছে তোমাদের জন্য শীত বস্ত্র এবং অন্যান্য উপকারিতা; এবং এগুলো থেকে তোমরা আহার কর।(সূরা আন-নাহল ১৬:৫)


·         ৩. সামুদ্রিক খাদ্য (মাছ অন্যান্য সামুদ্রিক প্রাণী)

📖 তোমাদের জন্য সমুদ্রের শিকার এবং তা আহার করা হালাল করা হয়েছে, যেন তোমাদের এবং সফরকারীদের জন্য তা উপকারী হয়।(সূরা আল-মায়িদাহ ৫:৯৬)


·         ৪. মধু – বিশেষ উপকারী খাদ্য

📖 আর তোমার প্রতিপালক মৌমাছিকে আদেশ করলেন: ‘তুমি পাহাড়ে, গাছে এবং মানুষের বানানো উঁচু স্থানে বসতি গড়ো। অতঃপর সব রকমের ফল খাও এবং তোমার প্রতিপালকের সহজ করা পথে চল। তাদের উদর থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, যাতে মানুষের জন্য রয়েছে রোগ নিরাময়। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।(সূরা আন-নাহল ১৬:৬৮-৬৯)

🔹 মধুকে আল্লাহ বিশেষ উপকারী খাবার হিসেবে উল্লেখ করেছেন এবং এটিকে রোগ নিরাময়ের মাধ্যম বলা হয়েছে।

·        

৫. বিভিন্ন স্বাদের খাবার পানীয়:

📖 আর নিশ্চয়ই গবাদি পশুর মধ্যেও তোমাদের জন্য রয়েছে শিক্ষা। তাদের উদরস্থিত বর্জ্য রক্তের মধ্য থেকে আমি তোমাদের জন্য উৎপন্ন করি বিশুদ্ধ দুধ, যা পানকারীদের জন্য সুস্বাদু। আর খেজুর আঙুরের ফল থেকে তোমরা তৈরি করো মদ এবং উত্তম জীবিকা। নিশ্চয়ই এতে বোধসম্পন্ন জাতির জন্য নিদর্শন রয়েছে(সূরা আন-নাহল ১৬:৬৬-৬৭)

 

📌 আল্লাহর নির্ধারিত সীমা : মুমিনের জন্য হালাল হারাম আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কোরআনে আল্লাহ এই সীমারেখা অতিক্রম করতে নিষেধ করেছেন। ইরশাদ হয়েছে, ‘এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা।

সুতরাং তোমরা তা লঙ্ঘন কোরো না। যে ব্যক্তি আল্লাহর সীমা লঙ্ঘন করে তারাই অবিচারী।’ (সুরা বাকারা, আয়াত : ২২৯)

📌 হালাল হারাম নির্ধারণের অধিকার শুধু আল্লাহর: আল্লাহ এই অধিকার আর কাউকে দেননি।

 বলুন, তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের যে জীবিকা দিয়েছেন তোমরা যে তার কিছু হালাল কিছু হারাম করেছ? বলুন, আল্লাহ কি তোমাদের এর অনুমতি দিয়েছেন, নাকি তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করছ?’ (সুরা ইউনুস, আয়াত : ৫৯)

📌 হালালকে হারাম বলা জঘন্য অপরাধ : কোনো হালাল বস্তুকে হারাম বলা আল্লাহর প্রতি অপবাদ দেওয়ার নামান্তর। আল্লাহ বলেন, ‘তোমাদের জিহ্বা মিথ্যারোপ করে বলে আল্লাহর প্রতি মিথ্যারোপ করার জন্য তোমরা বোলো না এটা হালাল এবং এটা হারাম।’ (সুরা নাহল, আয়াত : ১১৬)

📌 হালালকে হারাম করা সীমা লঙ্ঘন : কোনো হালাল বস্তুকে হারাম মনে করা বা হারামতুল্য মনে করে তা পরিহার করা সীমা লঙ্ঘন। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনরা, আল্লাহ তোমাদের জন্য উত্কৃষ্ট যেসব বস্তু হালাল করেছেন, সেসবকে তোমরা হারাম কোরো না এবং সীমা লঙ্ঘন কোরো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না।’ (সুরা মায়িদা, আয়াত : ৮৭)

📌 হালাল বস্তু পরিহার করা অশোভনীয় : আল্লাহ মানুষের জন্য যা কিছু বৈধ করেছেন যা পরিহার করা মুমিনের জন্য শোভনীয় নয়। কেননা আল্লাহ বলেন, ‘বলুন! আল্লাহ স্বীয় বান্দাদের জন্য যেসব শোভার বস্তু বিশুদ্ধ জীবিকা সৃষ্টি করেছেন তা কে হারাম করেছে? বলুন! পার্থিব জীবনে বিশেষ করে কিয়ামতের দিন এসব তাদের জন্য, যারা ঈমান আনে।’ (সুরা আরাফ, আয়াত : ৩২)

📌 হালাল পরিহার বঞ্চিত হওয়ার নামান্তর : আল্লাহ যেসব বস্তু হালাল করেছেন তা পরিহার করা আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়ারই নামান্তর। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘তারা তাদের ধারণা অনুসারে বলে, এসব গবাদি পশু শস্য ক্ষেত নিষিদ্ধ; আমি যাকে ইচ্ছা করি সে ছাড়া কেউ এসব আহার করতে পারবে না।’ (সুরা আনআম, আয়াত : ১৩৮)

📌 মানুষের সন্তুষ্টির জন্য হালাল বস্তু বর্জন নয়/ হালাল-হারাম সম্পর্কের ঊর্ধ্বে : কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যা বৈধ করেছেন তা পরিহার করার অবকাশ নেই। হে নবী, আল্লাহ আপনার জন্য যা বৈধ করেছেন আপনি তা নিষিদ্ধ করছেন কেন? আপনি তো আপনার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছেন, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু’ (সুরা তাহরিম, আয়াত : ১)

আল্লাহ কর্তৃক নির্ধারিত হালাল হারামের বিধান যেকোনো ধরনের সম্পর্ক সম্প্রীতির ঊর্ধ্বে। আল্লাহ তাআলা সতর্ক করে বলেন, ‘হে মুমিনরা, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ কোরো না। (সুরা বাকারা, আয়াত : ২০৮)

Post a Comment (0)
Previous Post Next Post