Zero থেকে Hero! 🚀 বয়স যখন ৪০!

🔴চাকরী পেলে?  কিংবা প্রোমোশন? বিসিএস বা ডিফেন্স কমিশনে চান্স পেলে? ব্যবসায় উন্নতি কিংবা আমেরিকা, কানাডা বা ইউরোপে যাওয়ার সুযোগ পেলে? এমপি-মন্ত্রী হয়ে গেলেন-তো কথাই নেই! 


🔴 কাঙ্ক্ষিত স্কুল, ক্যাডেট কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল বা বুয়েটে চান্স পেলে?/ বিদেশী কোনো নামকরা বিশ্ববিদ্যালয়ে পিএইচ.ডি-এর জন্য সেলেকশন পেয়ে গেলে? 
🔴সম্পদ কিংবা সন্তান লাভ? পরীক্ষায় পাশ/ A+ 
ইত্যাদি.. 

জীবনের এক ধাপ থেকে আরেক ধাপে উত্তরণের এই মুহূর্তে কী করবেন? 🤔 

 কোরআনিক দুআর জন্য নীচের দিকে ভিডিও:

[A powerful Dua (supplication) at the age of 40 comes from the Quran]

📌শোকর আদায় কিভাবে?      

📌নেয়ামতের শোকর আদায়ের কাজ কী হবে?
📌যখন একজন গরিব, অসহায়, আশ্রয়হীন বা ইয়াতিমকে আল্লাহ ধনী করে দেন, তখন তার জন্য নেয়ামতের শোকর আদায় করার প্রধান উপায় কী?
· 📌নেয়ামতের শোকর আদায়ে দুআ-

    [বয়স যখন ৪০! (দ্র: ৪৬:১৫)] 

 নেয়ামতের শোকর আদায়ের করণীয়: 

আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা দান-সাদকা ও গরিবদের সাহায্য করা অহংকার না করা ও ন্যায়ের পথে থাকা আল্লাহর দেওয়া নেয়ামতের কথা প্রকাশ করা 

নেয়ামতের শোকর আদায়ের সঠিক পদ্ধতি:

  1. আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা [আর তোমার রবের নিয়ামত সম্পর্কে বর্ণনা করো- দ্র: ৯৩:৯-১১)]
  1. মনে-প্রাণে স্বীকার করা যে, এই সম্পদ ও উন্নতি একমাত্র আল্লাহর অনুগ্রহেই হয়েছে।
  1. কৃতজ্ঞতার প্রকাশ স্বরূপ আল্লাহর দেওয়া বিধান মেনে চলা।
  •  অপরের প্রতি দানশীল হওয়া
  • গরিব-দুঃখীদের সাহায্য করা।
  • সাদকা প্রদান করা।
  • আশ্রয়হীন ও ইয়াতিমদের আশ্রয় দেওয়া।
  • সত্য ও ন্যায়ের পথে থাকা
  • অহংকার না করা।
  • সম্পদের অপব্যবহার না করা।
  • আল্লাহর পথে খরচ করা। 

    কুরআনের আলোকে নেয়ামতের শোকর আদায়ের শিক্ষা: 

    🔹 সূরা আদ-দুহা (৯-১১): "অতএব, তুমি ইয়াতিমকে অবহেলা করো না। আর যাচনাকারীকে ধমক দিও না। আর তোমার রবের নিয়ামত সম্পর্কে বর্ণনা করো।" 

    📌 উদাহরণ: যদি কেউ ছোটবেলায় অসহায়-নি:স-অভিভাবকহীন-ইয়াতিম থাকে এবং পরে আল্লাহ তাকে সম্পদশালী করেন, তাহলে তাকে ইয়াতিমদের যত্ন নিতে হবে, গরিবদের সাহায্য করতে হবে এবং আল্লাহর অনুগ্রহের কথা প্রকাশ করতে হবে। 

    🔹 দান করা ও সাহায্য করার নির্দেশনা: সূরা আল-বাকারা (২:২৬৭): "হে ঈমানদারগণ! তোমরা তোমাদের উত্তম উপার্জন থেকে ব্যয় করো এবং আমি যা ভূমি থেকে তোমাদের জন্য উৎপন্ন করেছি তা থেকে (দান করো)।" 

    📌 উদাহরণ: যদি কেউ ব্যবসা বা চাকরিতে সফল হয়, তাহলে সে গরিব-অসহায়দের সাহায্য করবে, যেন সমাজের অন্যরাও উপকৃত হয়। 

    🔹 অহংকার না করা ও ন্যায়ের পথে থাকা: সূরা আল-কাহফ (১৮:৩৯): "যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে, তখন কেন তুমি বললে না, ‘এটি আল্লাহর ইচ্ছায় হয়েছে, তার শক্তি ছাড়া কোনো কিছুই সম্ভব নয়’?” 

    📌 উদাহরণ: যদি কেউ ধনী হয়ে যায়, তাহলে সে যেন এই ভুল না করে যে, তার সম্পদ কেবল তার পরিশ্রমের কারণে হয়েছে। বরং আল্লাহর অনুগ্রহকেই সর্বপ্রথম স্বীকার করতে হবে।

    বয়স যখন ৪০! (দ্র: আল কোরআন ৪৬:১৫)  

    নেয়ামতের শোকর আদায়ের দুআ: 

    🔹 সূরা আল-ইবরাহিম (১৪:৭): "যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর, তবে অবশ্যই আমি তোমাদের আরও দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠোর।" 

    📖আর আমরা মানুষকে অসিয়ত করেছি তার বাবা-মায়ের সাথে উত্তম আচরণ করতে| তার মা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছিল এবং তাকে কষ্ট করে প্রসব করেছিল। আর তার গর্ভধারণ এবং তার দুগ্ধত্যাগ ত্রিশ মাস। অবশেষে যখন সে তার শক্তি-সামর্থ্যে পৌঁছল এবং চল্লিশ বছরে উপনীত হলো, সে বলল! 

    رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي ۖ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ

    রব্বি আওযি’নী- আন্ আশ্কুরা নি’মাতাকাল্লাতী- আন্‘আম্তা ‘আলাইয়্যা অ‘আলা-ওয়া-লিদাইয়্যা অআন্ ‘আমালা ছোয়া-লিহান তারদ্বোয়া-হু অআছ্লিহ্ লী ফী যুররিয়্যাতী; ইন্নী তুব্তু ইলাইকা অইন্নী মিনাল্ মুসলিমীন।   

    অর্থ:  হে আমার রব!  আপনি আমাকে আপনার সে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের যোগ্যতা দিন, যে নিয়ামত আপনি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি দিয়েছেন এবং আমলে সলেহ করার, যা আপনি পছন্দ করেন। আর আপনি আমার জন্য আমার প্রজন্মকে পরিশুদ্ধ করুন। নিশ্চয়ই আমি আপনার কাছে তাওবা করলাম। আর নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত-আল কুরআন ৪৬:১৫-১৬। 

    🔹رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ

    📖 রব্বি আওযি’নী আন্ আশ্কুরা নি’মাতাকাল্লা তীয় আন্‘আম্তা ‘আলাইয়্যা অ‘আলা- ওয়া-লিদাইয়্যা অআন্ আ’মালা ছোয়া-লিহান্ র্তাদ্বোয়া-হু অ আদ্খিল্নী বিরহমাতিকা ফী ‘ইবা-দিকাছ্ ছোয়া-লিহীন্।   

    অর্থ: হে আমার রব! আপনি আমাকে সামর্থ্য দিন যে, আমি আপনার সে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করি, যে নিয়ামত আপনি দান করেছেন, আমার প্রতি ও আমার পিতা-মাতার প্রতি এবং এটাও যে আমি আমলে সলেহ করি যা আপনি পছন্দ করেন। এবং আপনি আমাকে আপনার অনুগ্রহ দ্বারা আপনার সৎকর্মপরায়ণ (স-লিহীন) বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন-আল কুরআন ২৭:১৯। 

    مَا شَآءَ اللّٰہُ ۙ لَا قُوَّۃَ اِلَّا بِاللّٰہِ ۚ

    📖 সূরা আল-কাহফ (১৮:৩৯)আর যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন কেন তুমি বললে না, মাশাআল্লাহ! আল্লাহর ছাড়া কোনো শক্তি নেই? যদি তুমি দেখ, আমি সম্পদে ও সন্তানে তোমার চেয়ে কম; 

    📖 সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর: সন্তান প্রাপ্তিতে শুকরিয়া-ধন্যবাদ জ্ঞাপন: 

    الْحَمْدُ لِلّهِ الَّذِي وَهَبَ لِي عَلَى الْكِبَرِ إِسْمَاعِيلَ وَإِسْحَقَ إِنَّ رَبِّي لَسَمِيعُ الدُّعَاء 

    আল্হামদু লিল্লা-হিল্লাযী অহাবালী ‘আলাল্ কিবারি ইস্মা-‘ঈলা অইস্হা-ক্ব; ইন্না রব্বী লাসামী‘ঊদ্ দু‘আ। 

    অর্থ: প্রশংসাসমূহ আল্লাহ্র জন্য, যিনি আমাকে বৃদ্ধ অবস্থায় দান করেছেন ইসমাঈল ও ইসহাককে। নিশ্চয়ই আমার রব অবশ্যই দুআ শ্রবণকারী-আল কুরআন ১৪:৩৯ (১৮:৮১)। 

    🔹 সূরা আদ-দুহা (৯-১১): "অতএব, তুমি ইয়াতিমকে অবহেলা করো না। আর ভিক্ষুককে ধমক দিও না। আর তোমার রবের নিয়ামত সম্পর্কে বর্ণনা করো।"

    Video: 

    [A powerful Dua (supplication) at the age of 40 comes from the Quran]





    Post a Comment (0)
    Previous Post Next Post