"নতুন চাঁদ: রমাদান মাস! আল্লাহ কী বলেছেন? আর আমরা কী করছি?"
গতকাল বাংলাদেশে নতুন চাঁদের উদয় হয়েছে সকাল ৬:৪৪-এ। ওয়েবসাইটে এই তথ্য প্রকাশের পর কেউ কেউ প্রচলিত নিয়মের অভ্যস্ততার কারণে সামান্য বিরক্ত হয়েছেন বটে! তবে অনেক ভাই-বোন, যারা সত্যিকারের রহমানকে ভয় করে তাঁর নির্দেশনা মানতে চান (সূরা ইয়াসীন ৩৬:১১), তারা যাচাই-বাছাই করে নিশ্চিত হয়েছেন এবং ইতোমধ্যেই সাওম পালন শুরু করেছেন।
প্রতীকী ছবি
আল্লাহর দেওয়া সময়সূচি মানতে হলে জানা কি আবশ্যক?
আমি নিজ থেকেই এটি অনুভব করেছি বলে নয়, বরং রব্বুল আলামিন আমাদের জানার গুরুত্ব সম্পর্কে কী বলেছেন, সেটি দেখুন:
সিয়াম ও জ্ঞানের সম্পর্ক— আল্লাহ কী বলেছেন?
আল-কোরআনে (সূরা আল-বাকারা ২:১৮৪)-এ বলা হয়েছে:
"আর তোমাদের সওম পালনই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে!"
এখানে "যদি তোমরা জানতে!" বলে জানার গুরুত্ব স্পষ্ট করা হয়েছে। অর্থাৎ, জানা জরুরি, কারণ এতে আমাদের জন্য কল্যাণ রয়েছে।
কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ জ্ঞান ও বোধশক্তি ব্যবহারের প্রতি আহ্বান জানিয়েছেন:
- "তোমরা কি চিন্তা করো না?" (সূরা আল-বাকারা ২:৪৪)
- "তারা কি অনুধাবন করে না?" (সূরা আল-হাশর ৫৯:২১)
- "জ্ঞানের অধিকারীরা তো দেখে (জানে) যে এটি তোমার রবের পক্ষ থেকে সত্য" (সূরা সাবা ৩৪:৬)
মূল বার্তা:
উপসংহার:
https://duacareandshare.blogspot.com/2025/02/blog-post_28.html
