· · · ✦ · · · · · · ✦ · · ·
ভূমিকম্প: তাওবা, ইস্তেগফার, দুআ, তাসবিহ ও করণীয়—আল-কুরআনের আলোকে
ভূমিকম্পসহ সকল প্রাকৃতিক দুর্যোগ মানুষের জন্য একটি পরীক্ষা ও সতর্কবার্তা। কুরআনে আল্লাহ আমাদের নির্দেশনা দিয়েছেন কীভাবে এই সময় তাওবা (অনুতাপ), ইস্তেগফার (ক্ষমা প্রার্থনা), দুআ, তাসবিহ ও যিকির করতে হবে।
(ভূমিকম্প: বিশেষ দু’আ: পোষ্টের নিচের দিকে দ্র:)
১. ভূমিকম্প—আল্লাহর নিদর্শন ও সতর্কবার্তা: ভূমিকম্পের কারণ সম্পর্কিত কুরআনের আয়াত:
📖 “আর পৃথিবীর মধ্যে তিনি স্থাপন করেছেন পর্বতমালা যেন, তোমাদের নিয়ে সেটা স্থির থাকে এবং নদনদী ও পথসমূহ, যেন তোমরা সঠিকপথ পাও” (সূরা আন-নাহল ১৬:১৫)
তাহলে অতি বিলাসিতার লোভে প্রাকৃতিক স্থাপনা (পাহাড়-পর্বত-টিলা-নদ নদী) ধ্বংস করার জন্য দায়ী কে? এটা যে পাপ-অন্যায়-অপরাধ তা কি আমরা মুসলিম দাবীদারেরও অনুভব করি?
📖 তোমরা কি নিশ্চিত যে, তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন না অথবা তোমাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করবেন না?" (সূরা আল-মুলক ৬৭:১৬-১৭)
📖মানুষের বাড়াবাড়ি/অপরাধের কারণে প্রাকৃতিক বিপর্যয়:
জলে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের নিজ হাতের কামাইয়ের কারণে, যাতে আল্লাহ তাদেরকে তাদের কিছু কর্মের শাস্তি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে-(সূরা আর-রূম ৩০:৪১)
শাস্তি ও পরীক্ষার মাধ্যম:
অতঃপর আমি তাদের প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি; কারো প্রতি আমি প্রেরণ করেছি প্রচণ্ড বাতাস, আর কাউকে পেয়েছি বজ্রাঘাতে; কাউকে করেছি ভূগর্ভে প্রোথিত এবং কাউকে করেছি নিমজ্জিত। আল্লাহ তাদের প্রতি জুলুম করেননি; বরং তারা নিজেদের প্রতি জুলুম করেছিল-সূরা আনকাবূত (২৯:৪০)এই আয়াতগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে, প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ও সতর্কবার্তা হতে পারে, যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে।
ভূমিকম্প থেকে বাঁচার উপায় (আল্লাহর দয়া কামনা ও আত্মশুদ্ধি):
📌আর আল্লাহ তাদের শাস্তিদাতা নন, যখন তারা ক্ষমাপ্রার্থনা করে-আয়াত ৮:৩৩
২. তাওবা ও ইস্তেগফার-অনুতাপ-আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনা:
ভূমিকম্পের সময় ও পরে আমাদের আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে।
📖"হে আমার সম্প্রদায়! তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা কর এবং তাঁর প্রতি ফিরে আসো, তিনি তোমাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি বৃদ্ধি করবেন। তোমরা অপরাধীদের মতো মুখ ফিরিয়ে নিও না -সূরা হূদ (১১:৫২)
📖 তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি হলেন ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বর্ষণধারী আকাশ প্রেরণ করবেন। আর তোমাদেরকে ধন—সম্পদ ও সন্তান—সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগানসমূহ তৈরি করবেন আর তোমাদের জন্য নহরসমূহ সৃষ্টি করবেন" (সূরা নূহ ৭১:১০-১৩)
📌আল্লাহকে বেশি বেশি স্মরণ করা ও তাঁর কাছে নিরাপত্তা চাওয়া:
📌কী করবেন আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আর তোমরা ঈমান আনো!-4:147
📌আল্লাহর দিকে ফিরে যাওয়া ও ভালো কাজ করা:
আর নিয়ামতের মধ্য থেকে তোমাদের কাছে যতটুকু আছে, তাহলে তা আল্লাহর পক্ষ থেকেই। তারপর যখন তোমাদেরকে দুর্দশা স্পর্শ করে তখন তাঁর কাছেই তোমরা অনুনয় বিনয় করো-সূরা আন-নাহল (১৬:৫৩)তাওবা ও ইস্তেগফারের দোয়া-তাসবিহ-যিকির:
কুরআন ভিত্তিক তাওবা:
|
যারা,
যখন বিপদ তাদের আক্রান্ত
করে, তারা বলে- اِنَّا لِلّٰہِ وَ اِنَّاۤ اِلَیۡہِ
رٰجِعُوۡنَ ইন্না-লিল্লা-হি অইন্না- ইলাইহি
রা-জ্বি‘ঊন্। নিশ্চয়ই
আমরা আল্লাহরই জন্য আর নিশ্চয়ই আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী-আয়াত ২:১৫৬ |
إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ
سُبْحَانَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَاْ أَوَّلُ الْمُؤْمِنِينَ
📌অর্থ: আপনি পুত:পবিত্র আমি আপনারই কাছে ফিরে এলাম/ তাওবা করলাম আর আমিই মুমিনদের মধ্যে প্রথম-আল কুরআন ৭:১৪৩ (২০:৮২-৮৪)।
إِنِّي
تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ
অর্থ: নিশ্চয়ই আমি আপনার কাছে তওবা করলাম আর নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত- আল কুরআন ৪৬:১৫
وَ تُبۡ عَلَیۡنَا ۚ اِنَّکَ اَنۡتَ التَّوَّابُ الرَّحِیۡمُ
অতুব্ ‘আলাইনা-ইন্নাকা আন্তাত্ তাওয়্যা-বুর রাহীম্।
📌এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি, আপনিই ক্ষমাশীল, দয়ালু-আয়াত 2:128
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
রব্বানা- ইন্নানা- আ-মান্না- ফাগর্ফি লানা- যুনূবানা-ওয়া ক্বিনা-‘আযা-বান্নার-
📌হে আমাদের রব! নিশ্চয়ই আমরা ঈমান এনেছি। সুতরাং আমাদের জন্য আমাদের পাপসমূহ ক্ষমা করুন আর আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করুন-আল কুরআন ৩:১৬।
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
📌রব্বানা- আ-তিনা-ফিদ্ দুন্ইয়া-হাসানাতাওঁ অফিল্ আ-খিরাতি হাসানাতাওঁ অক্বিনা-‘আযা-বান্না-র।
হে আমাদের রব! আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ ও আখিরাতের মধ্যে কল্যাণ দিন। এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন-আল কুরআন ২:২০১
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
رَبِّ نَجِّنِى وَأَهْلِى مِمَّا يَعْمَلُونَ
رَّبِّ اغۡفِرۡ وَ ارۡحَمۡ وَ اَنۡتَ خَیۡرُ الرّٰحِمِیۡنَ
রব্বিগফির ওয়ারহাম অআংতা খইরুর র-হিমীন্।
📌 হে আমার রব! ক্ষমা করুন এবং দয়া করুন, আপনিইতো দয়ালুদের শ্রেষ্ঠ-আল কুরআন ২৩:১১৮ ।
لَئِن لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
📌অবশ্য যদি না আমাদের রব আমাদের ওপর রহমত করেন ও আমাদের জন্য ক্ষমা করেন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব-আল কুরআন ৭:১৪৯ ।
❖ ভূমিকম্প: বিশেষ দোয়া–তাওবা–ইস্তেগফার:
(সূরা আল-আ‘রাফ ৭:১৫৫–১৫৬ — শর্ত প্রযোজ্য)
যখন ভূমিকম্প তাদের আঘাত করল, তখন তিনি বললেন-
(“আমাদের মধ্যে নির্বোধরা যা করেছে সে কারণে কি আপনি আমাদের ধ্বংস করবেন?”)
দোয়া (আয়াত ৭:১৫৫–১৫৬):
অনুবাদ: হে আমার রব! আপনি চাইলে তাদেরকে ও আমাকেও আগেই ধ্বংস করতে পারতেন। আমাদের মধ্যকার নির্বোধদের কর্মের কারণে কি আপনি আমাদের ধ্বংস করবেন? এটি তো কেবল আপনার পরীক্ষা—যাকে ইচ্ছা ভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা হিদায়াত দেন। আপনিই আমাদের অভিভাবক। সুতরাং আমাদের ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন; আর আপনিই উত্তম ক্ষমাশীল।
আর আমাদের জন্য এই দুনিয়ায় কল্যাণ লিখে দিন এবং আখিরাতেও কল্যাণ দিন। নিশ্চয়ই আমরা আপনার দিকেই ফিরে এসেছি।
❖ দোয়ার প্রেক্ষাপট
এটি সালামুন ‘আলা মূসা-এর দোয়া। তাঁর কওমের অন্যায়ের কারণে আল্লাহর শাস্তি নেমে এলে তিনি ক্ষমা, দয়া ও কল্যাণ প্রার্থনা করেন।
দোয়াটি আমাদের শেখায়—
✔ বিপদে–দুর্যোগে আল্লাহর দিকে ফিরে যাওয়া
✔ নিজের ভুল স্বীকার করা
✔ দুনিয়া ও আখিরাত—উভয়ের কল্যাণ চাওয়া
★ দোয়াটি কবুলের ৩টি মূল শর্ত:
(সূরা আল–আ‘রাফ ৭:১৫৬-এ আল্লাহর ঘোষণা)“আমার রহমত সবকিছুকে আচ্ছাদিত করে। তবে আমি এটি (বিশেষ রহমত) লিখে দেব তাদের জন্য—”
১) তাকওয়া অবলম্বনকারীদের জন্য:
— হারাম থেকে বাঁচা (আয়াত ৬:১৫১-১৫৩, ১৭:২২-৪২)— আল্লাহ সচেতন ও সতর্ক জীবন
— সৎকর্মে দৃঢ় থাকা
রেফারেন্স: মুত্তাকীর বৈশিষ্ট্য—২:২–৫, ২:১৭৭, ৩:১৩৩–১৩৫, ৫০:৩১–৩৩
২) আত্মশুদ্ধি অর্জনকারীদের জন্য (তাজকিয়া):
— জুলুম, গুনাহ ও অন্যায় পরিত্যাগ (জুলুম করবে না জুলুমের শীকারও হবে না-আয়াত ২:২৭৯, ২:২৭২, ২:১৮৮)— যাকাত/সদকা দ্বারা সম্পদ পবিত্র রাখা
— আমল ও চরিত্রকে পরিশুদ্ধ করা (আয়াত ৬:১৫১-১৫৩, ১৭:২২-৪২)
৩) আয়াতসমূহে দৃঢ় ঈমান আনার জন্য:
— আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি সত্য ঈমান (দ্র: ঈমান আনায়ন আয়াত ৪:১৩৬, ২:১৩৬, ৩:৮৪, ২:২৮৫)
— আল্লাহর নাযিলকৃত বিধান (কুরআন)-এর প্রতি অনুসরণ (দ্র: আয়াত ৭:৩, ১৭:৯, ৬:১৯, ৪৬:৯)
— মানব-প্রণীত বা অনাযিলকৃত ধর্মীয় বিধান নয় (দ্র: আয়াত ১৭:৮১-৮২)
➡ দোয়া কেবল বিপদের শেষ ভরসা নয়; বরং ঈমান, তাকওয়া ও তাজকিয়ার উপর প্রতিষ্ঠিত থাকলেই কবুল হয়।
যারা, যখন বিপদ তাদের আক্রান্ত করে, তারা বলে-
নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য আর নিশ্চয়ই আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী-2:256
৫. সাদাকাহ (দান-খয়রাত) করা:
📖 "তোমরা তোমাদের ধন-সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদের ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।" (সূরা আল-বাকারা ২:১৯৫)
🔹 কি করা যেতে পারে?
✅ গরীব ও বিপদগ্রস্তদের সাহায্য করা।
✅ এতিম- দুঃস্থদের জন্য দান করা।
৬. মানুষকে সাহায্য করা ও ধৈর্য ধারণ করা:
ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং ধৈর্য ধারণ করা জরুরি।
📖 "আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যখন তাদের কোনো বিপদ আসে, তখন তারা বলে:
🔹 اِنَّا لِلّٰہِ وَ اِنَّاۤ اِلَیۡہِ رٰجِعُوۡنَ
"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন"
📌 ‘নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী’" (সূরা আল-বাকারা ২:১৫৫-১৫৬)ভূমিকম্পের সময় করণীয়:
ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ আমাদের জন্য একটি পরীক্ষা এবং আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ। তাই আমাদের উচিত:
✅ আর কাল ক্ষেপণ না করে এখনই তাওবা করে আল কোরআন ভিত্তিক ঈমান এনে দোয়া ও ইস্তিগফার করা, বিরতিহীন আয়াত অনুশীলণ করা।
✅ সাদাকাহ (দান-খয়রাত) করা, যা বিপদ থেকে বাঁচতে সহায়ক।
✅ তওবা করা ও আল্লাহর নিকট রহমত প্রার্থনা করা।
✅ মানুষকে সহায়তা করা, বিশেষ করে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা।
আল্লাহ আমাদের ভূমিকম্প এবং অন্যান্য বিপর্যয় থেকে রক্ষা করুন এবং আমাদের ওপর দয়া করুন।
Quran: DUA
📌 শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয়!
✍ আপনার মতামত ও অভিজ্ঞতা কমেন্টে জানাতে জানাতে পারেন!


