অপরকে নিন্দা করা, উপহাস করা, বিদ্রূপ করা, সমালোচনা করা, অবজ্ঞা, অবহেলা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, কুৎসা রটানো, অপমান, অপদস্ত করা, গালি দেওয়া বা —এগুলো সবই মানুষের সম্মান ও মর্যাদাহানিকর কাজ এবং ইসলামে এই সবগুলোই কঠোরভাবে নিষিদ্ধ। কুরআনর বিভিন্ন স্থানে এসব কাজের নিন্দা করা হয়েছে এবং এর ভয়াবহ পরিণাম সম্পর্কে সতর্ক করা হয়েছে।
■ আর অবশ্যই আমরা আদম সন্তানদেরকে সম্মানিত করেছি-বনি ইসরাইল ১৭:৭০
📖 সুরা আল-ফুরকান (25:20)
“আর আমি তোমাদের একে অপরের জন্য পরীক্ষা করেছি। তোমরা কি ধৈর্য ধারণ করবে? তোমার প্রতিপালক সর্বদ্রষ্টা।”
মানুষের শারীরিক গঠন (বডি শেমিং) নিয়ে কটাক্ষ করা বা উপহাস করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। কুরআন এমন আচরণের বিরুদ্ধে স্পষ্ট নির্দেশনা রয়েছে, যা মানুষের সম্মান ও মর্যাদাকে সমুন্নত রাখে।
মেয়েদের (নারীদের) প্রতি অপবাদ ও মিথ্যা অভিযোগ- 🔥ভয়াবহ পরিণতি দুনিয়া ও আখেরাতে 🔥Ridiculing Women!
🛑 নারীদের প্রতি অপবাদ, অপমান-কটাক্ষ ও অশালীন মন্তব্য: ভয়াবহ পরিণতি; দুনিয়া ও আখেরাতে-
নারীদের প্রতি অপবাদ, মিথ্যা অভিযোগ, গালিগালাজ:
১. মিথ্যা অপবাদের ভয়াবহ পরিণতি:
২. অপবাদ আরোপকারীর জন্য কঠোর শাস্তি:
🔥"আর যারা সচ্চরিত্রা নারীদের প্রতি অপবাদ আরোপ করে, অতঃপর চারজন সাক্ষী উপস্থিত করে না, তাদেরকে আশি ঘা বেত্রাঘাত কর এবং কখনও তাদের সাক্ষ্য গ্রহণ করো না। তারাই ফাসেক (মুখে স্বীকার কিন্তু আয়াতের অমান্যতা দ্র: ২:৯৯)" -সূরা নূর, আয়াত ৪
অনুধাবন: উপরন্তু, ভবিষ্যতে তার কোনো সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না এবং তাকে ফাসেক বা পাপী হিসেবে গণ্য করা হবে, যতক্ষণ না সে তওবা করে (24:5)।
৩. মুমিনদের কষ্ট দেওয়া সুস্পষ্ট পাপ:
শুধু অপবাদ নয়, যেকোনোভাবে মুমিন পুরুষ ও নারীদের কষ্ট দেওয়াও কোরআনে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
🔥"যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে বিনা কারণে কষ্ট দেয়, তারা অপবাদ ও সুস্পষ্ট পাপের বোঝা বহন করে।" (সূরা আহযাব, আয়াত ৫৮)
🔥পেছনে নিন্দা করা / সামনে বা পেছনে সমালোচনা করা (হুমাজাহ ও লুমাজাহ): পরনিন্দা ও ঠাট্টা-বিদ্রূপের উপহাস ও মন্দ নামে ডাকার নিষেধাজ্ঞা:
সূরা হুজুরাত (৪৯:১১): "তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং মন্দ নামে ডেকো না।" (এটি 'লুমাজাহ' বা পরোক্ষ ইঙ্গিত বা দোষারোপকে বোঝায়)
সূরা হুজুরাত (৪৯:১২): "হে মুমিনগণ! তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয় কোনো কোনো অনুমান পাপ। আর তোমরা একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করো। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু।"
সূরা হুমাজাহ (১০৪:১-২): "ধ্বংস ঐ প্রত্যেক ব্যক্তির জন্য, যে (পেছনে) নিন্দা করে ও (সামনে) উপহাস করে (হুমাজাহ ও লুমাজাহ)। যে সম্পদ জমা করেছে এবং তা বারবার গণনা করে।"
হুমাজাহ (همزة): সাধারণত সামনে থেকে ঠাট্টা-বিদ্রূপ বা দোষারোপ করা, চোখের ইশারা বা অঙ্গভঙ্গি দ্বারা হেয় করা।
লুমাজাহ (لمزة): সাধারণত পেছনে থেকে নিন্দা করা, কুৎসা রটানো বা দোষারোপ করা।
ব্যাখ্যা: গীবত হলো এমন কথা বলা যা তোমার ভাই অপছন্দ করে, যদিও তা সত্য হয়। আর যদি তা মিথ্যা হয়, তাহলে তা অপবাদ, যা আরও জঘন্য পাপ। হুমাজাহ ও লুমাজাহ দ্বারা মানুষের সম্মানহানি ও হেয় প্রতিপন্ন করা বোঝায়।
উপহাস করা, বিদ্রূপ করা, অবজ্ঞা, অবহেলা, তুচ্ছ-তাচ্ছিল্য করা (সুকরিয়াহ):
সূরা হুজুরাত (৪৯:১১): "হে মুমিনগণ! কোনো পুরুষ যেন অন্য কোনো পুরুষকে ঠাট্টা (سخرية) না করে; হতে পারে তারা তাদের চেয়ে উত্তম। আর কোনো নারী যেন অন্য কোনো নারীকে ঠাট্টা না করে; হতে পারে তারা তাদের চেয়ে উত্তম।"
অন্যের অনুপস্থিতিতে তার দোষ চর্চা করা (গীবত) এবং কাউকে ঠাট্টা-বিদ্রূপ করাও কোরআনে নিষিদ্ধ করা হয়েছে।
🔥ওহে যারা ঈমান এনেছ! কোনো জনগোষ্ঠী যেন কোনো জনগোষ্ঠীকে উপহাস না করে, হতে পারে যে, তারা তাদের থেকে উত্তম হবে। আর না নারীরা কোনো নারীদেরকে, হতে পারে যে, তারা তাদের থেকে উত্তম হবে। আর তোমরা তোমাদের নিজেদেরকে নিন্দা কোরো না এবং তোমরা পরস্পরকে ব্যঙ্গাত্মক উপাধিসমূহ দিয়ে ডাকবে না। ঈমান আনার পর মন্দ নাম কতই না খারাপ! আর যারা তওবা করে না, তাহলে ওরাই জালিম। (সূরা হুজুরাত, আয়াত ১১)
পেছনে নিন্দা করা (গীবত - Gheebah): সামনাসামনি অপমান করা, গালি দেওয়া বা বিদ্রূপ করা (لمز, همز, سخرية):
ক) সূরা আল-হুমাযাহ (Surah Al-Humazah), আয়াত ১
وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ
"দুর্ভোগ প্রত্যেক সেই ব্যক্তির জন্য, যে পেছনে ও সামনে পরনিন্দাকারী।"
হুমাযাহ (هُمَزَةٍ): যে ব্যক্তি ইশারায়, অঙ্গভঙ্গিতে বা পেছনে কাউকে নিয়ে ঠাট্টা বা নিন্দা করে।লুমাযাহ (لُّمَزَةٍ): যে ব্যক্তি সামনাসামনি বা প্রকাশ্যে কাউকে অপমান করে, গালি দেয় বা দোষারোপ করে।"ওয়াইল" (وَيْلٌ): এই শব্দের অর্থ শুধু 'দুর্ভোগ' নয়, বরং এটি ধ্বংস, কঠিন শাস্তি এবং জাহান্নামের একটি উপত্যকার নামও বটে। এই একটি শব্দ দিয়েই আল্লাহ এই কাজের ভয়াবহতা বুঝিয়ে দিয়েছেন।
🔗 "ওহে যারা ঈমান এনেছ! তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বিরত থাক। নিশ্চয় কোনো কোনো অনুমান পাপ। আর দোষ খুঁজে বেড়াবে না এবং তোমাদের একজন অপরজনের পিছনে নিন্দা করবে না। তোমাদের কেউ কি পছন্দ করে যে তার মৃত ভাইয়ের মাংস খাবে? তখন তোমরা তা অপছন্দ করো। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, দয়া।" (সূরা হুজুরাত, আয়াত ১২)
খ) সূরা আল-হুজুরাত (Surah Al-Hujurat), আয়াত ১১
"হে মুমিনগণ! কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে বিদ্রূপ না করে , হতে পারে তারা তাদের চেয়ে উত্তম। আর কোনো নারীও যেন অন্য নারীকে বিদ্রূপ না করে, হতে পারে তারা তাদের চেয়ে উত্তম।আর তোমরা একে অপরকে দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ উপনামে ডেকো না। ঈমান আনার পর মন্দ নামে ডাকা অতি গর্হিত কাজ। আর যারা তওবা করে না, তারাই তো জালিম।"
বিদ্রূপ নিষেধ: কাউকে নিয়ে ঠাট্টা-মশকরা করা নিষিদ্ধ, কারণ যাকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে, সে হয়তো আল্লাহর কাছে ঠাট্টাকারীর চেয়েও উত্তম।দোষারোপ নিষেধ: একে অপরকে অপমান বা নিন্দা করাকে আল্লাহ "তোমরা নিজেদেরকেই দোষারোপ করো না" বলে সম্বোধন করেছেন। এর মানে হলো, মুসলিম সমাজ একটি দেহের মতো; একজনকে অপমান করা মানে নিজেকেই অপমান করা।খারাপ নামে ডাকা নিষেধ: কাউকে বিকৃত বা অপমানজনক নামে ডাকা একটি ফাসিকি বা পাপাচার।
➥ রেহাই পাওয়ার পথ এবং তওবা না করার পরিণতি:
তারা ব্যতীত যারা সেটার পরে তওবা করেছে এবং সংশোধন করে নিয়েছে। তাহলে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।
যারা এই সকল পাপে লিপ্ত হয় এবং তওবা করে না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।
কোরআনের নির্দেশ: "নিশ্চয় যারা মুমিন পুরুষ ও নারীদেরকে কষ্ট দেয়, অতঃপর তওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং দহনকারী শাস্তি।" (সূরা আল-বুরুজ, আয়াত ৮৫:১০)
🔗অনুধাবন: এই আয়াতটি পাপীদের জন্য আখিরাতের ভয়াবহ পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়, যদি তারা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হয় এবং আল্লাহর কাছে ক্ষমা না চায়।
সূরা আল ক্বালাম 68:10-14
আর তুমি অনুসরণ কোরো না সকল অত্যাধিক শপথকারী হীন ব্যক্তির:
পিছনে নিন্দাকারী, কুৎসা রটনাকারী; কল্যাণের জন্য বাধাদানকারী, পাপিষ্ঠ সীমালঙ্ঘনকারী; নিষ্ঠুর, ওটার পর ইতরও; এটাও যে, সে হলো সম্পদ ও সন্তান—সন্ততির অধিকারী-68:10-14
🔖দুর্বল ও অসহায়দের পক্ষে দাঁড়ানো এবং তাদের রক্ষা করার নির্দেশ:
সূরা নিসা, আয়াত ৭৫:
"তোমাদের কী হয়েছে যে, তোমরা আল্লাহর পথে এবং অসহায় নারী-পুরুষ আর শিশুদের (রক্ষার) জন্য যুদ্ধ করবে না, যারা দু‘আ করছে-
أَخْرِجْنَا مِنْ هَٰذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا
"রাব্বানা আখরিজনা মিন হা-যিহিল ক্বরইয়াতিত জ়ালিমী আহলুহা, ওয়াজ'আল লানা মিল লাদুনকা ওয়ালিইয়ান, ওয়াজ'আল লানা মিল লাদুনকা নাস়ীরা।"
‘হে আমাদের রব! আমাদেরকে এ জনপদ থেকে বের (উদ্ধার) করুন যার অধিবাসীরা যালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী দিন।” [৪:৯৮,৯৯; ৯:৯৯-১০১]
এটি মূলত সেই দুর্বল পুরুষ, নারী ও শিশুদের প্রার্থনা, যারা অত্যাচারী জনপদে বসবাস করছিল এবং আল্লাহর কাছে সাহায্য ও মুক্তি কামনা করছিল। এই আয়াতটি মুসলিমদের প্রতি একটি আহ্বান যে, এই ধরনের অসহায় ও অত্যাচারিত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। এটি একটি শক্তিশালী দু'আ যা প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহর কাছে আশ্রয় ও সাহায্য চাওয়ার একটি চমৎকার উদাহরণ।
উপসংহার:
ইসলাম নারী ও পুরুষের সম্মানকে সমানভাবে গুরুত্ব দেয়। নারীদের প্রতি অপবাদ, মিথ্যা অভিযোগ, ঠাট্টা-বিদ্রূপ, বা যেকোনো প্রকার কষ্ট দেওয়াকে ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই ধরনের কাজ ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে ব্যাপক বিপর্যয় ডেকে আনে। একজন মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হলো এই সকল বিষয় থেকে নিজেদের দূরে রাখা এবং সমাজে ন্যায়, সম্মান ও ভালোবাসা প্রতিষ্ঠার জন্য কাজ করা।
