মৃত্যুর সাথেসাথেই ফেরেশতারা কারো জন্য শান্তি ও জান্নাতের সুসংবাদ দেন, আবার কারো ওপর শাস্তি নাযিল করতে শুরু করেন।
সহজভাবে বুঝুন — এটি “সুপার ডিজিটাল হিসাব-নিকাশ”
👉 মৃত্যুর মুহূর্তেই ভারডিক্ট ঘোষণা হয়ে যায় (Fast Preview Result)
👉 কিয়ামতের দিন পাবলিকলি রায় পড়া হবে (Official Declaration)
এটি অনেকটা এরকম:
একজন অপরাধীকে পুলিশ ধরার সময়ই বলে— “তুমি গ্রেপ্তার, জেলে যাচ্ছ!”
কিন্তু কোর্টে গিয়ে পুরো বিচার শেষ হওয়ার পর আনুষ্ঠানিক সাজা ঘোষণা হয়।
-এতে “ইন্সট্যান্ট প্রিভিউ জাজমেন্ট” প্রমাণ করে-
তাহলে জানাযা / দোয়া / সদকা ইত্যাদি কী কাজে লাগে?
মুত্তাকীদের মৃত্যুর মুহূর্ত:
"তারা (ফেরেশতারা) যাদের মৃত্যু ঘটায় পবিত্র (ত্বায়্যিবিন) অবস্থায় , তারা (ফেরেশতারা) বলবে, তোমাদের ওপর সালাম। তোমরা জান্নাতে প্রবেশ করো সে কারণে, যা তোমরা করতে/আমল করতে-
"ফিরে এসো তোমার রবের দিকে সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন হয়ে। এরপর তুমি অন্তর্ভুক্ত হও আমার বান্দাদের মধ্যে। এবং প্রবেশ করো আমার জান্নাতে।" — সূরা আল-ফাজর ৮৯:২৮-৩০
"আর যদি তুমি দেখতে, যারা কুফর করেছে ফেরেশতারা যখন তাদের রূহ কবজ করে, তারা তাদের চেহারায় ও তাদের পিঠে আঘাত করে, (আর বলে) ‘তোমরা জ্বলন্ত আগুনের শাস্তির স্বাদ গ্রহণ করো’; সেটা সে কারণে, যা তোমাদের হাত পূর্বে পাঠিয়েছিল।" — সূরা আল-আনফাল ৮:৫০ (16:18)
"আগুন, তার ওপর সকাল ও সন্ধ্যায় তাদেরকে উপস্থিত করা হবে। আর যেদিন মহাক্ষণ সংঘটিত হবে; (বলা হবে) ‘ফিরআউনের অনুসারীদের কঠোর শাস্তিতে প্রবেশ করাও’।" — সূরা আল-মু'মিন (৪০): ৪৬
সুপার ডিজিটাল হিসাব-নিকাশ: কিয়ামতের ময়দানে কি হবে?
"এদেরই জন্য রয়েছে তাদের উপার্জনের অংশ। আর আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত।" — সূরা আল-বাকারা (২): ২০২
"তারপর তাদেরকে তাদের প্রকৃত মালিক আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে। জেনে রাখো, বিধান তাঁরই, আর তিনিই দ্রুত হিসাব গ্রহণকারী।" — সূরা আল-আন'আম (৬): ৬২
"আর কত জনপদ তাদের রবের আদেশ ও তাঁর রাসূলগণের আদেশ লঙ্ঘন করেছিল, ফলে আমি তাদেরকে কঠিন হিসাবের মাধ্যমে পাকড়াও করেছি এবং তাদেরকে দিয়েছি এক বীভৎস শাস্তি।" — সূরা আত-ত্বালাক (৬৫): ৮
"অতএব, যাকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, তার হিসাব সহজেই হয়ে যাবে।" — সূরা আল-ইনশিকাক (৮৪): ৭-৮

