🌿 **সভ্যতার আসল পরিচয়: মানবিকতা ও সহাবস্থান** 🌿
“আর পৃথিবীর মধ্যে বিচরণশীল কোনো প্রাণী নেই ও স্বীয় বাহুতে ওড়ে এমন কোনো আকাশচারী নেই, তবে তোমাদের মতোই নানা প্রজাতি। আমরা কিতাবের মধ্যে কোনো কিছু বাদ রাখি নাই। তারপর তাদের রবের কাছে তাদেরকে সমবেত করা হবে” (আল-আন'আম ৬:৩৮)।
আজ আড়াইটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সংলগ্ন মাঠে এক অনন্য দৃশ্য দেখা গেল—কুকুরগুলো আরাম করে দুপুরের রোদে ঘুমাচ্ছে, পাশেই ছাগল নিশ্চিন্তে চরছে। সেখানে আশ-পাশ দিয়ে ছাত্র-ছাত্রীরা চলাচল করছে, কিন্তু কেউই তাদের বিরক্ত করছে না।
ভিডিও: মূল্যবোধ নিয়ে সমাজের চিত্র কিভাবে একজন শিল্পী তুলে ধরেছেন পোষ্টের নিচের দিকে দেখুন:
Dogs & Goats - এরা একেবারেই Undisturbed রেস্ট নিচ্ছে, নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে: জা:বি: ক্যাম্পাস থেকে তোলা ছবি।
ইসলামের পরিভাষায় "আয়াত" শব্দটি শুধু আল-কুরআনের আয়াত বা বাক্যকেই নির্দেশ করে না, বরং আল্লাহর সৃষ্টি ও নিদর্শনসমূহকেও বোঝায়। কুরআনে বহুস্থানে প্রকৃতি, প্রাণীকুল এবং বিশ্বজগতের নানা উপাদানকে "আয়াত" বা আল্লাহর নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন—
👉 এ থেকেই বোঝা যায়, আল্লাহর সৃষ্টির প্রতিটি জিনিসই তাঁর অস্তিত্ব, মহিমা ও প্রজ্ঞার নিদর্শন বা আয়াত!
এটাই প্রকৃত সভ্যতা! একজন শিক্ষিত ও মানবিক ব্যক্তি শুধু মানুষের জন্য নয়, বরং তার চারপাশের প্রতিটি প্রাণীর জন্য নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করে। আমাদের ছোটবেলায় হয়তো এমন দৃশ্য দেখা অভ্যস্ত ছিল না, কিন্তু এখন আমরা শিখেছি—প্রকৃতির প্রতিটি জীবেরই নিরাপদে থাকার অধিকার আছে।
আর যদি ঈমানদাররা অহীর আলোকে শুধু রবমুখী হয়, তবে মানবতা ও করুণার এই সৌন্দর্য আরও পরিপূর্ণ হয়ে ওঠে।আসুন, আমরা শুধু শিক্ষিত না, বরং সত্যিকারের সভ্য ও মানবিক হওয়ার চেষ্টা করি।
**ওয়ামা তাওফিকি ইল্লাহ বিল্লাহ! আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন!**
ভিডিও: দেখুন- মূল্যবোধ! নিয়ে কী বলেন এই শিল্পী?


