রূহ কি? ওহি বা আল-কুরআনকে রূহ বলা হয়েছে—💡বিশ্বাসীদের জন্য কুরআন Study কতটা জরুরি! 📖✨

📖 আল কুরআনে 'রূহ' শব্দের বিভিন্ন ব্যবহার:

🔍 কুরআনে "রূহ" (رُوح) শব্দটি বিভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে এবং এর অর্থ প্রসঙ্গভেদে পরিবর্তিত হয়:

এক কথায় রূহ বলতে কি বোঝায়? 

👉আর তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। বলো! রূহ আমার রবের আদেশের অন্তর্ভুক্ত। আর তোমাদেরকে তো 'জ্ঞান' থেকে কেবল সামান্যই দেওয়া হয়েছে (Ruh as Divine Command or Revelation)-সুরা আল-ইসরা ১৭:৮৫

১. ওহি বা আল কুরআনকে 'রূহ' বলা হয়েছে: 📜

কুরআনের কিছু আয়াতে ওহিকে 'রূহ' হিসেবে উল্লেখ করা হয়েছে, যেমন:

👉 তিনি মালাকদেরকে তাঁর নির্দেশে ‘রূহ’ দিয়ে নাযিল করেন তাঁর বান্দাদের মধ্য থেকে যার ওপর তিনি চান যে, তোমরা সতর্ক করো যে, আমি ছাড়া ইলাহ নেই… -সুরা আন-নাহল (১৬:২)

👉আর এভাবেই আমরা তোমার প্রতি আমাদের নির্দেশ দ্বারা একটি রূহকে প্রত্যাদেশ করেছি। তুমি জানতে না কিতাব কী এবং ঈমানও কী, কিন্তু আমরা এটিকে করেছি একটি আলো, যার মাধ্যমে আমরা আমাদের বান্দাদের মধ্য থেকে যাকে চাই পথ দেখাই... -সুরা আশ-শূরা (৪২:৫২)

👉মর্যাদায় সর্বোচ্চ, আরশের অধিপতি। তিনি তাঁর আদেশের মধ্য থেকে রূহ প্রেরণ করেন, তাঁর বান্দাদের মধ্য থেকে যাকে চান, যেন সে সাক্ষাতের দিনের সতর্ক করে -সুরা গাফির (৪০:১৫)

📌রূহ – বিশেষ আধ্যাত্মিক শক্তি বা সহায়তা  (শর্তসাপেক্ষে):

📖 ...ওরাই, যাদের অন্তরের মধ্যে তিনি ঈমান লিখে দিয়েছেন এবং তার পক্ষ থেকে রূহ দ্বারা তাদের শক্তিশালী করেছেন। আর তিনি তাদের এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন... সূরা আল-মুজাদালা (৫৮:২২) 

(শর্ত জানার জন্য সম্পূর্ন  আয়াতখানি স্টাডি করুন, দ্র:  ৫৮:২২) 

➡️ এখানে "রূহ" বলতে বোঝানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ শক্তি বা আধ্যাত্মিক সহায়তা, যা প্রকৃত মুমিনদের সাহায্য করে।

এটি প্রমাণ করে যে কুরআনের ওহিকে 'রূহ' বলা হয়েছে, কারণ এটি মানুষের জন্য আত্মিক জীবন ও হিদায়াত নিয়ে আসে।


2️⃣রূহ মানে আল্লাহর বিশেষ রহমত বা প্রশান্তি :

وَلَا تَيْـَٔسُوا۟ مِن رَّوْحِ ٱللَّهِ

আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না-সূরা ইউসুফ (১২:৮৭)

📌 এখানে رَّوْحِ ٱللَّهِ (Rūḥi-llāh) দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর রহমত আশার বার্তা

3️⃣ আল্লাহর বিশেষ সৃষ্ট আত্মা / রূহ মানে বিশেষ সৃষ্টি (আদম ও ঈসার মধ্যে ফুঁক দেওয়া রূহ)/ মানুষের আত্মা (The Human Soul): 🧑‍🦰💫

👉সালামুন আলা আদম-এর সৃষ্টিতে 'রূহ' শব্দের ব্যবহার:

👉তারপর তিনি তাকে সুঠাম গঠন দিলেন এবং তার মধ্যে তাঁর পক্ষ থেকে রূহ ফুঁকে দিলেন। এবং তোমাদের জন্য কান, চক্ষু ও অন্তঃকরণ সৃষ্টি করলেন। তবুও তোমরা কমই কৃতজ্ঞতা প্রকাশ করো-সূরা আস-সাজদাহ (৩২:৯)

📌 এখানে رُّوحِهِۦ দ্বারা বোঝানো হয়েছে আদম (আ.)-এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফুঁকে দেওয়া প্রাণশক্তি। (১৫:২৯)

👉 সালামুন আলা ঈসা -এর সৃষ্টিতে 'রূহ' শব্দের ব্যবহার:

📝সুরা আন-নিসা (৪:১৭১): “নিশ্চয়ই মসিহ, মরিয়মপুত্র ঈসা, আল্লাহর একজন রাসুল এবং তাঁর বাণী, যা তিনি মরিয়মের প্রতি নিক্ষেপ করেছেন, এবং তিনি এক 'রূহ' আল্লাহর পক্ষ থেকে...”

3️⃣ ফেরেশতা (মালাক) হিসাবে 'রূহ' 

কুরআনে মালাক জিবরাঈলকে 'রূহ' বলা হয়েছে। যেমন:

👉 সুরা আশ-শু'আরা (২৬:১৯৩) “নাজিল হয়েছে এটি রূহুল আমীন (বিশ্বস্ত আত্মা) দ্বারা।”

👉 সুরা আন-নাহল (১৬:১০২) “বলুন, একে (কুরআন) তোমার রবের পক্ষ থেকে রূহুল কুদুস (পবিত্র আত্মা) অবতীর্ণ করেছেন।”

👉 সুরা আল-কদর (৯৭:৪) “ফেরেশতারা ও রূহ এতে অবতীর্ণ হন তাঁদের রবের অনুমতিক্রমে।”

এখানে 'রূহ' দ্বারা ফেরেশতা জিবরাঈল (সালামুন আলাইহে)-কে বোঝানো হয়েছে। 


৫. রূহ মানে বিশেষ এক মহান সত্তা

ফেরেশতারা এবং রূহ তাঁর দিকে আরোহন করে এমন এক দিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর-

সূরা আল-মা’আরিজ (৭০:৪)

📌 এখানে الرُّوح দ্বারা বোঝানো হতে পারে জিবরাঈল (আ.) অথবা আল্লাহর এক বিশেষ সৃষ্ট সত্তা।


4️⃣বাতাস বোঝাতে  'রীহ' এবং 'রিয়াহ' ব্যবহৃত হয়েছে: 🌬️

🔹'রীহ' (رِيحٌ): একক বা ঝড়ো বাতাস বোঝাতে। (সুরা আয-যারিয়াত ৫১:৪১)

🔹'রিয়াহ' (رِياحٌ): করুণাময় বাতাস বোঝাতে। (সুরা আল-আরাফ ৭:৫৭)

🔚 উপসংহার: 

📌 কুরআনে 'রূহ' শব্দটি চারটি প্রধান অর্থে ব্যবহৃত হয়েছে:

১. ওহি বা আল্লাহর পক্ষ থেকে আগত বার্তা (আল কুরআন)-

২. মানুষের আত্মা-
৩. আল্লাহর বিশেষ সৃষ্ট আত্মা (যেমন সালামুন আলা আদম ও ঈসা)-

৪. ফেরেশতা (মালাক) জিবরাঈল (সালামুন আলাইহে)-

Post a Comment (0)
Previous Post Next Post