ছিয়াম (রোজা) বাতিল হওয়ার কারণসমূহ: আল কোরআন ভিত্তিক পর্যালোচনায়--

সূরা আল-বাকারা ২:১৮৩:

“ওহে যারা ঈমান এনেছ! তোমাদের ওপর সিয়াম লিখে দেওয়া হলো… যেন তোমরা তাকওয়া অর্জন করো।”

  • সূরা আল-বাকারা ২:১৮৩

এই আয়াত থেকে স্পষ্ট বুঝা যায়, সিয়াম কেবল ঈমানদারদের জন্য এবং তাদের জন্য যারা তাকওয়া অর্জনের প্রচেষ্টা চালাচ্ছি। যদি ঈমানের বিপরীত কাজ করা হয় বা তাকওয়া অর্জনে বাঁধা সৃষ্টি হয়, তবে সিয়াম বাতিল হয়ে যাবে।



ছিয়াম বাতিল হওয়ার কারণসমূহ:

  1. অবৈধভাবে সম্পদ গ্রহণ

    • অর্থ: মানুষের সম্পদ ভক্ষণ, আত্ত্বসাৎ, রিবা (সুদ) এবং ঘুষ গ্রহণ।
    • দলীল: ২:১৮৮, ৩:১৬১, ৫:৬২, ৫:৬৩, ৫:৪২
  2. শিরক করা

    • অর্থ: আল্লাহ এবং তাঁর বিধানের সাথে অংশীদারিত্ব সৃষ্টি করা।
    • দলীল: ৩৯:৬৫
  3. মিথ্যা কথা বলা

    • অর্থ: মিথ্যা সাক্ষ্য প্রদান করা।
    • দলীল: ২২:৩০, ২৫:৭২
  4. মাপে ওজনে কম দেওয়া

    • দলীল: ৮৩:১-৩
  5. খাদ্যে ভেজাল

    • দলীল: ২:২৬৭, ২:১৬৮,  ২:১৭২, ২০:৮১, ২৩:৫১, ৪:২
  6. ইচ্ছাকৃতভাবে হত্যা বা আহত করা

    • দলীল: ৪:৯৩
  7. অশ্লীলতার ব্যবহার, প্রচার-প্রসার

    • দলীল: ২৪:১৯
  8. ইচ্ছাকৃতভাবে দিনের বেলা আহার বা পানাহার করা

    • দলীল: ২:১৮৭
  9. বিধিবদ্ধ নিয়মের বাইরে দাম্পত্য সম্পর্ক ব্যবহার করলে-

    • দলীল: ২:১৮৭
  10. পরনিন্দা বা পরচর্চা করা

    • দলীল: ৪৯:১২, ১০৪:১
  11. বেপর্দা বা বেহায়াপনা করা

    • দলীল: ৩৩:৩৩, ২৪:৩০-৩১
  12. মিথ্যা অভিযোগ করা

    • দলীল: ৪:১১২
  13. আল্লাহর আয়াতের ব্যবসা করা

    • দলীল: ২:১৭৪
  14. সত্য গোপন করা

    • দলীল: ২:১৫৯
  15. আল্লাহ, নবী, ইসলাম বা কুরআন নিয়ে ঠাট্টা বা উপহাস করা

    • দলীল: ৬:৭০, ৫:৫৭, ৪:১৪৪
  16. খাদ্য পরিপূরক বা শক্তিবর্ধক ইনজেকশন নেওয়া

    • দলীল: ২:১৮৭
  17. কাফির-মুশরিকদের সাথে সম্পর্ক রাখা

    • দলীল: ৫:৫১, ৫:৮০-৮১
  18. অপচয় করা

    • দলীল: ১৭:২৭

অত্যাবশ্যকীয় কার্যাবলী যা মেনে চলা উচিত

  • দলীল: ৬:১৫১-১৫২, ১৭:২২-৪১


ভুলবশতঃ সিয়াম বাতিল হবে না:

  1. খাদ্য-পানীয় গ্রহণ (ভুলবশতঃ বা অনিচ্ছাকৃত)
  2. ঘুমে স্বপ্নদোষ হওয়া
  3. বমি করা
  4. শরীর থেকে রক্ত বের হওয়া
  5. মহিলাদের হায়িজ বা নিফাস হওয়া
  6. বাচ্চাকে দুধ খাওয়ানো
  7. জীবনের মৌলিক প্রয়োজনে খাদ্য বা শক্তিবর্ধক ইনজেকশন গ্রহণ ছাড়া অন্যান্য ইনজেকশন গ্রহণ করা
  • দলীল: ২:৪, ২:২৮৬, ২:১৮৭, ২:১৮৫, ২:১৮৩

সামগ্রিক নির্দেশনা:

আল্লাহর নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকার চেষ্টায় সিয়াম পালন করি, আল কোরআন ভিত্তিক ঈমানের সাথে এবং তাকওয়া অর্জনের উদ্দেশ্যে।

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ، وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

"রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আংতাস সামিউল আলিম, ওয়াতুব ইলাইনা ইন্নাকা আংতাত তাওয়াবুর রহীম-2:127-128

Post a Comment (0)
Previous Post Next Post