📌 যাকাত তথা সাদাকা: ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়াতেই শাস্তির কারণ: কী এমন অপরাধ?
আল কুরআনে আল্লাহর নির্দেশ:
“আর তারা, যাদের সম্পদের মধ্যে নির্দিষ্ট অধিকার রয়েছে; যাচনাকারী ও বঞ্চিতদের জন্য। আর যারা কর্মফল দিনকে সত্য মনে করে। এবং তারা, যারা তাদের রবের আযাবের ব্যাপারে ভীত!”-সূরা আল মুফফিকুন (70:24-25)
“আর তাদের সম্পদের মধ্যে রয়েছে যাচনাকারীদের ও বঞ্চিতের জন্য অধিকার। এবং দৃঢ় বিশ্বাসীদের জন্য পৃথিবীর মধ্যে রয়েছে বহু নিদর্শন; আর তোমাদের নিজেদের মধ্যেও। তবে কি তোমরা দেখবে না চোখগুলো খুলে?” – সূরা আয-যারিয়াত (51:19-21)
🕌 যাকাত তথা সাদাকা প্রদান করা ফরজ:
আল্লাহ সুবহানাহু তা’লা বলেন:
“প্রকৃতপক্ষে সাদাকাসমূহ দরিদ্রদের জন্য, অসহায়দের জন্য, সে বিষয়ের কর্মচারীদের জন্য, যাদের হৃদয় আকৃষ্ট করার জন্য, দাসত্বমুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে এবং পথিকদের জন্য। এটি আল্লাহর পক্ষ থেকে ফরজ। আর আল্লাহ বিস্তৃত জ্ঞানসম্পন্ন, প্রজ্ঞাময়।” (সূরা আত-তওবাহ ৯:৬০)
এখানে সাদাকার ৮টি খাত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এই খাতগুলো হল:
📌 ১. ফকির (দরিদ্র)
যাদের সম্পদ নেই বা অত্যন্ত সীমিত আয়ে জীবনযাপন করে।
📌 ২. মিসকিন (অসহায়)
যারা এতটাই অভাবগ্রস্ত যে মৌলিক চাহিদাও মেটাতে পারে না।
📌 ৩. আমিলীন (সাদাকা সংগ্রহ ও বিতরণের কর্মচারী)
যারা জাকাত সংগ্রহ ও বণ্টনের দায়িত্ব পালন করে।
📌 ৪. মুআল্লাফাতুল কুলুব (যাদের অন্তর ইসলাম গ্রহণের দিকে আকৃষ্ট করা প্রয়োজন)
যাদের ইসলামের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে সহায়তা করা হয়।
📌 ৫. রিকাব (দাস মুক্তির জন্য)
যারা দাসত্ব থেকে মুক্তির জন্য সাহায্যের প্রয়োজন।
📌 ৬. গারিমীন (ঋণগ্রস্ত ব্যক্তি)
যারা বৈধ কারণে ঋণে জর্জরিত হয়ে গেছে এবং পরিশোধ করতে পারছে না।
📌 ৭. ফি সাবিলিল্লাহ (আল্লাহর পথে ব্যয় করা)
আল কোরআন ভিত্তিক দাওয়াত, শিক্ষা ও অন্যান্য ইসলামী কাজে ব্যয় করা হয়।
📌 ৮. ইবনুস সাবিল (পথিক বা মুসাফির)
যারা ভ্রমণের পথে বিপদে পড়েছে এবং সহায়তা প্রয়োজন।
যাকাত-সাদাকা-খুমুস ২.৫% / ২০%? কোন খাতে, কত ব্যয়? বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে- Link to full article
তবে আল কোরআনের বিধান মতে এগুলি যারা কার্যকর করে মানতে চায় না তাদের পরিণতি দুনিয়াতে দৃশ্যমান!
💡 ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়াতে শাস্তির কারণ হতে পারে: কী এমন অপরাধ?
অতএব, তোমাকে যেন মুগ্ধ না করে তাদের ধনসম্পদ ও না তাদের সন্তান সন্ততি। মূলত আল্লাহ চান, তিনি যেন তাদেরকে সেসবের মাধ্যমে দুনিয়ার জীবনে শাস্তি দিতে পারেন। আর তাদের প্রাণ চলে যাবে, যখন তারা তারা কাফির-সূরা আত-তাওবাহ ৯:৫৫ (9:53-56)
কিভাবে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি শাস্তির কারণ হয়ে দাঁড়ায়?
1. ধন-সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহর নাযিলকৃত বিধান থেকে দূরে সরিয়ে দেয়:
ধন-সম্পদ, সন্তান-সন্ততির প্রতি অতিরিক্ত আসক্তি (ভালবাসা) মানুষের মনকে আল্লাহর নাযিলকৃত বিধান (কিতাব) থেকে উদাসীন করে দেয়-
"তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে। যারা তা করবে, তারাই ক্ষতিগ্রস্ত।"
📖 (সূরা আল-মুনাফিকুন: ৯)
2. ধন-সম্পদ, সন্তান-সন্ততি দুনিয়ার বিলাসিতায় মগ্ন করে দেয়:
ধন-সম্পদ থাকার কারণে তারা দুনিয়ার বিলাসিতায় মগ্ন হয়ে যায়, ফলে তাদের হৃদয় কঠিন হয়ে যায় এবং তারা সৎপথে ফিরে আসার সুযোগ পায় না। তারা সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে নিজেদের সৎপথ ছেড়ে দেয়।
3. সন্তানরাই হতে পারে তাদের বিপদ:
সন্তানরা যদি সৎপথে না চলে, তা পিতামাতার জন্য কষ্টের কারণ হতে পারে।
4. মৃত্যুর আগে তাদের সম্পদ তাদের শাস্তির কারণ হয়ে দাঁড়ায়:
মৃত্যুর সময় তারা দেখবে যে, তাদের সমস্ত সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে এবং তারা কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবে না, যা তাদের জন্য চরম হতাশার কারণ হয়ে দাঁড়ায়- দ্র: সূরা মুনাফিকুন 63:10-11
কোরআনের অন্যান্য আয়াত ও বাস্তবতা:
1. সূরা আল-কাহফ (১৮:৪৬)
"সম্পদ ও সন্তান—সন্ততি দুনিয়ার জীবনের শোভা। আর স্থায়ী সৎকাজসমূহ, তোমার রবের কাছে প্রতিদানে উত্তম এবং প্রত্যাশাতেও উত্তম।"
2. কিয়ামতের দিন:
কিয়ামতের দিন তোমাদের আত্মীয়স্বজন বা সন্তান-সন্ততি তোমাদের উপকারে আসবে না-সূরা আল-মুমতাহনা 60:3 (70:10-14, 58:22)
অতিরিক্ত আলোকপাত: সাদাকা দাতা ও গ্রহণকারী:
১. সাদাকা দাতার চরিত্র যদি এমন হয়?
(আয়াত
৯:৫৩-৫৫)
বলো! তোমরা ব্যয় করো স্বেচ্ছায় কিংবা
অনিচ্ছায়। তা তোমাদের থেকে
কখনও গ্রহণ করা হবে না।
তোমরা তো হলে এক
পাপাচারী (ফাসিক) জনগোষ্ঠী। আর তাদের থেকে তো তাদের
ব্যয় গ্রহণ করতে কেবল এটাই
বাধা দিয়েছে যে, তারা আল্লাহর
সাথে ও তাঁর রসূলের
সাথে কুফর করেছে আর
তারা সলাতে আসে না অলস
অবস্থায় ছাড়া আর তারা অনিচ্ছুক
অবস্থায় ছাড়া ব্যয় করে না।
এখানে দেখা যায়, মুনাফিকরা
সাদাকা দিলেও তা কবুল হয়
না। কারণ:
- ঈমানের অভাব: তারা আল্লাহ
ও তাঁর রাসূলের প্রতি প্রকৃত বিশ্বাস রাখে না।
- অলসতা ও অনিচ্ছা: তারা দান
ও ইবাদত করে শুধু লোক দেখানোর জন্য, আন্তরিকতা ছাড়াই।
- ফাসিক চরিত্র: তারা খারাপ কাজ করে এবং ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করে না।
২. সাদাকা গ্রহণকারীর চরিত্র যদি এমন হয়?
আর তারা আল্লাহর নামে শপথ করে,
নিশ্চয়ই তারা তো তোমাদেরই অন্তর্ভুক্ত। অথচ তারা তোমাদের অন্তর্ভুক্ত নয়। বরং তারা
এমন জনগোষ্ঠী, যারা ভয়ে থাকে। যদি তারা পেত কোনো আশ্রয়স্থল অথবা কোনো গিরিগুহা অথবা
কোনো প্রবেশস্থল, তারা অবশ্যই সবেগে ধাবিত হয়ে সেদিকে পালিয়ে যেত।
আর তাদের মধ্য থেকে কেউ
তোমাকে সাদাকাসমূহের ব্যাপারে দোষারোপ করে। তবে যদি
তা থেকে তাদেরকে দেয়া
হয়, তারা সন্তুষ্ট থাকে,
আর যদি তাদেরকে তা
থেকে না দেয়া হয়,
তখনই তারা অসন্তষ্ট হয়-আয়াত 9:56-58
মূল শিক্ষা:
o অতএব,
এই আয়াতগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি
যে সাদাকা শুধু দান করলেই যথেষ্ট নয়, বরং তা শুদ্ধ নিয়তে এবং প্রকৃত বিশ্বাসের ভিত্তিতে হতে হবে। একইভাবে, গ্রহণকারীদেরও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা উচিত।
নোট: ফাসিক তথা যারা মুখে মুসলিম দাবী করলেও প্রকৃতপক্ষে তারা ঈমান আনেনি (দ্র: ৫:৪৭, ৫:৪৯, ৯:৫৩-৫৮, ২:৮-১৮), তাদের সাদাকা দান করার উদ্দেশ্য এবং তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততির প্রকৃত পরিণতি সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।
যাকাত-সাদাকা-খুমুস ২.৫% / ২০%? কোন খাতে, কত ব্যয়?
এভাবে সাদাকা প্রদান করলে শুধু আমাদের ঈমান বৃদ্ধি পায় না, বরং সমাজের প্রতিটি অঙ্গের কল্যাণ নিশ্চিত হয়।
